ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

মেহেরপুরের গাংনী হতে ককটেলসহ গ্রেফতার ২


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৪-৮-২০২২ বিকাল ৫:৫৫

মেহেরপুরের গাংনী হতে বিস্ফোরক দ্রব্য ককটেলসহ দুজনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব। বুধবার (২৪ আগস্ট) ঝিনাইদহ র‌্যাব-৬ (সিপিসি- ২) এর একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাওে যে, মেহেরপুর জেলার গাংনী থানাধীন কুটি ভাটপাড়া গ্রামস্থ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ সোয়া ছয়টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন কুটি ভাটপাড়া গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মো. আব্দুল আলিম স্বপন(৩৫), পিতা-মৃত সালাম মিয়া, সাং-কোদালকাঠি ও আসামী মো. সিফাত আলী(৫৫), পিতা-মৃত সাকেম মন্ডল, সাং- কুটি ভাটপাড়া, উভয় থানা-গাংনী, জেলা-মেহেরপুরদ্বয়কে গ্রেফতার করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ৩টি ককটেল, ০১টি মোবাইল, ২টি সিমকার্ড এবং নগদ-১৪৪৫ টাকা উদ্ধার করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের গাংনী থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / জামান

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১