আইভি রহমানের শাহাদাতবার্ষিকী, চুয়াডাঙ্গা জেলা মহিলা আ’লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাসবিরোধী সমাবেশে তৎকালীন বিরোধীদলীয় নেতা বঙ্গবন্ধুকন্যা ও আ’লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলায় বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিক ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৪ আগস্ট) বিকেলসাড়ে ৪টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজন এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নুরুন্নাহার কাকলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদউজ্জমান লিটু বিশ্বাস।
চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক নাবিলা রোকসানা ছন্দার পরিচালনায় বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ফরিদা ইয়াসমিন রিনা, আহবায়ক কমিটির সদস্য আছিয়া বেগম, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শেফালী বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, জেলা মহিলা নেত্রী শাহানাজ দূরী, চুমকী, মেঘনা মাজেদা, চুয়াডাঙ্গা কলেজ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিবৃন্দ।
বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আইভি রহমান।সম্মিলিত সামরিক হাসপাতালে ৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
এক সময়ে ছাত্রলীগের প্রথম সারির নেত্রী আইভি রহমান ১৯৬৯ সালে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৮ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিত হন। ১৯৮০ সালে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকার দায়িত্বেও ছিলেন তিনি। রাজনীতি ছাড়াও জীবনের শেষদিন পর্যন্ত বাংলাদেশ মহিলা সমিতির সভানেত্রী ও জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নারীর অধিকার আদায়ের সংগ্রামে এবং সমাজের অবহেলিত শিশু, প্রতিবন্ধীদের কল্যাণে তার গৌরাবোজ্জ্বল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে।
পরে ১৫ আগস্ট ও ২১ আগস্টে নিহত সকল নেতাকর্মীর বিদেহী আত্মার শান্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদউজ্জমান লিটু বিশ্বাস।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত