ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শিমুলিয়া-মাঝিকান্দি রুটে আবারো লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ২:১৫

শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে আবারো লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে একই দিন সকাল থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ আবারো এসব নৌযান চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন।

বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, মাঝ পদ্মায় নাব্য সংকটসহ অন্যান্য বিষয় পর্যবেক্ষণের লক্ষ্যে বুধবার (২৪ আগস্ট) এই নৌরুটে পরীক্ষামূলক লঞ্চ চালানো হয়। পরে বুধবার বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে শিমুলিয়া থেকে মাঝিকান্দি ছেড়ে যায় একটি লঞ্চ। সফলভাবে লঞ্চটি মাঝিকান্দি ঘাটে পৌঁছায়।

তিনি আরো জানান, প্রায় দুই মাস বন্ধ থাকার পর লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। পদ্মা সেতু চালুর পর যাত্রী সংকটে লঞ্চ ও স্পিডবোট চলাচলে অচলাবস্থা তৈরি হয়। এ কারণে বিড়ম্বনায় পড়েন দূর-দূরান্তের যাত্রীরা। এছাড়া ঘাটকেন্দ্রিক রাজস্ব আদায় চরমভাবে বিঘ্নিত হচ্ছে। তবে শুরুতে শিমুলিয়া থেকে মাঝিকান্দি নৌপথে যাত্রী পারাপারে ৩০টি লঞ্চ ও ৩০-৪০ স্পিডবোট চলাচল করবে।

জামান / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত