নদীতে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে কিশোরের মৃত্যু
রাজশাহীতে বন্ধুদের নিয়ে নদীতীরে ফুটবল খেলতে গিয়ে পদ্মায় নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছেন দমকল বাহিনীর কর্মীরা। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর টি-বাঁধসংলগ্ন রাজশাহী পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে পদ্মা নদী থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম এরফান (১৬)। সে বিনোদপুর এলাকার বাসিন্দা ও নগরীর একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
দমকল বাহিনী রাজশাহীর স্টেশন অফিসার মো. বারির দেয়া তথ্যমতে, বন্ধুদের নিয়ে বৃহস্পতিবার সকালে নগরীর টি-বাঁধসংলগ্ন নদীতীরে ফুটবল খেলতে যায় এরফান। একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে তুলতে যায় সে। এরপর সে আর তীরে ফিরে আসতে পারেনি। স্থানীয়রা দমকল বাহিনীর কর্মীদের ফোন দিলে তারা এসে খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে এরফানের লাশ পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে নদী থেকে উদ্ধার করে।
এমএসএম / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied