চৌহালীতে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক ও শুকনা খাবার বিতরণ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও নদীভাঙন কবলিত এলাকায় অতিদরিদ্র, দুস্থ ও অসহায় ৪৯৩ পরিবারে মাঝে চেক ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে উমারপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (ডিডিএম) আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মণ্ডল ৷
বিশেষ অতিথি ছিলেন- জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. আকতারুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি মো. তাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মজনু মিয়া, উমারপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আ. মতিন মণ্ডল প্রমুখ ৷
এ সময় ৫০ হাজার টাকা করে ৫০ ও ৪৪৩ প্যাকেটশুকনা খাবার ৪৪৩টি অসহায়, অতিদরিদ্র, দুস্থ ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয় ৷
এমএসএম / জামান
উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি
শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস
হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব
Link Copied