ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার আশ্বাসে ঘুষ
আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগমের বিরুদ্ধে মামলা করেছেন এক ভুক্তভোগী।
এর আগে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক ভিক্ষুকের কাছ থেকে ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগমের স্বামী মো. হায়দার মোল্যার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ১৫ আগস্ট রাতে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরই মধ্যে তার স্ত্রীর বিরুদ্ধে একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রূপা বেগম বলেন, এলাকায় আমার প্রতিপক্ষ মহল আমার ও আমার পরিবারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে আসছে। ঘর দেওয়ার কথা বলে আমি কারো কাছ থেকে কোনো টাকা-পয়সা নেইনি। আমার স্বামীও কারো কাছ থেকে কোন টাকা-পয়সা নেয়নি। অভিযোগকারীরা সরকারি ঘর না পেয়ে উল্টাপাল্টা অভিযোগ এনে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে। যা পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন।
সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগমের নামে একটি মামলা দায়ের করেন একই এলাকার মিরাজ মোল্যা নামে এক ব্যক্তি।
এ বিষয়ে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে ২০ হাজার টাকা নেয়ার অভিযোগে মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম ও তার ছোট ভাই মোকাদ্দেস হোসেন ও স্বামী মো. হায়দার মোল্যাকে এই মামলায় আসামি করা হয়। মামলার বাদী মিরাজ উপজেলার মাঝারদিয়া গ্রামের ইকরাম মাতুব্বরের ছেলে। রূপা বেগম ও মিরাজ একই এলাকার বাসিন্দা।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied