মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের ২৫ হাজার টাকা জরিমানা
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ষোলতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালননা হয় অভিযান। বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আসিফ আল আজাদ।
অভিযানকালে সরলতা আইসক্রিম ফ্যাক্টরিতে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছে, ফ্লেভার ও রংয়ের উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ নেই। তাছাড়া বিএসটিআইয়ের অনুমোদন গ্রহণ না করেই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করে দেয়া হয়।
অভিযানে লৌহজং থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল ইসলাম সহযোগিতা করেন।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন