ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের হাতে কলম তুলে দিলেন আ’লীগ নেতা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ২:২৭

টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের হাতে কলম তুলে দিয়েছেন উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিকরাইল ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল করিম মেম্বার। এর আগে বিদ্যালয় পরিচালনা কমিটির কর্যকরী সদস্য ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কলম দেয়া হয়। বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কলম বিতরণ করেন তিনি। 

নতুন সভাপতি করিম মেম্বারের দেয়া কলম উপহার পেয়ে শিক্ষার্থীরা জানায়, এর আগে কখনো এভাবে কলম উপহার পাইনি। এই প্রথম আমাদের স্কুলের সভাপতি কলম উপহার দিয়েছেন। আমরা খুব আনন্দিত ও খুশি। এতে পড়াশোনায় আরো উৎসাহ বৃদ্ধি পাবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল মোমেন সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম, শিক্ষক আব্দুল আওয়াল প্রমুখ।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন