ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পাথরঘাটায় মোটা অংকের অর্থ পেতে ধর্ষণ মামলা দিয়ে হয়রানি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ৩:৩
বরগুনার পাথরঘাটা উপজেলার ২ নং নাচনাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড নাচনাপাড়া গ্রামের ফজলুর রহমান ব্যাপারির মেয়ে (২৭) এর ধর্ষণ মামলা নিয়ে গভীর রহস্যের সৃষ্টি হয়েছে। মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় উক্ত মামলায় আক্রোশ মুলক নাচনাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্যসহ ৫ জনকে আসামী করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । 
 
২৫ আগস্ট (বৃহস্পতিবার) এলাকাবাসীর সূত্রে জানা গেছে উক্ত ফজলুর রহমান ব্যাপারির মেয়ে ২০২১ সালের ১ জানুয়ারি হইতে বর্তমান বছরের ৩ মার্চ পর্যন্ত ধর্ষণের শিকার হওয়ার ঘটনা এনে গত ৭ আগস্ট বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রতিবেশি  আঃ লতিফের ছেলে মোঃ হারুন ব্যাপারি (৪০) ৩ নং ওয়ার্ডের  ইউপি সদস্য মোঃ জসিমসহ ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
 
এদিকে হঠাৎ এরকম একটি ধর্ষণ মামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। নাচনাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদ খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মহি উদ্দিন মাস্টার, ওই নারীর প্রতিবেশি মোঃ মধু মিয়াসহ সংশ্লিষ্ট  ইউনিয়নের একাধিক ইউপি সদস্য এবং গন্যমান্য বিভিন্ন ব্যক্তিরা বলেন উল্লিখিত মামলার বাদীর কাবিন ব্যতিত একাধিক বিয়ে হয়েছে এবং বর্তমানেও তার স্বামী রয়েছে।
তাই ধর্ষণের ঘটনাটি নিয়ে আমাদোর সন্দেহ রয়েছে।
 
উল্লেখিত ব্যক্তিরা বলেন মামলার ২নং আসামী একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, অবঃ সেনাবাহিনীর সার্জেন্ট ও একাধিকবার ইউপি সদস্যসহ তিনি নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তার সাথে অনেকের নির্বাচনী বিরোধ রয়েছে সেই বিরোধের জেরে তাকে ওই মামলায় আসামী করা হয়েছে।
তারা বলেন একটি প্রভাবশালী মহালের প্ররোচনায় মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় বাদী স্বামী কর্তৃক গর্ভধারনকরে উল্লেখিত অাসামীদের বিরুদ্ধে একটি অসত্য মামলা দায়ের করতেপারে বলে আমাদের ধারনা।মামলায় বর্নিত একাধিক স্বাক্ষির কাছে জানতে চাইলে তারা বলেন উল্লেখিত মামলার ব্যাপারে আমাদের ভাল জানা নাই। মামলার বাদীর মায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন মামলার ১ নং আসামীকে মাঝে মাঝে ঘরে আসতে দেখলেও বাকি আসামীদের কোনদিনও  ঘরে আসতে বা মেয়ের সাথে কথা বলতে দেখিনী। 
নাচানাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদারসহ উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতারা বলেন উল্লেখিত মামলার ঘটনার সাথে ২ আসামী কোন ভাবেই জড়িত নয়।
তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমুলক মামলা করায় আমাদের দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন করা হয়েছে তাই আমরা পাথরঘাটা উপজেলার মুক্তিযোদ্ধাসহ আওয়ামীলীগ দলীয় নেতা কর্মীদের সাথে আলোচনাকরে মামলার ব্যাপারে শীঘ্রই যথাযথ পদক্ষেপ গ্রহন করবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত