ফটিকছড়িতে কদর বেড়েছে হাতপাখার
অসহনীয় লোডশেডিং ও তীব্র তাপদাহে চট্টগ্রামের ফটিকছড়িতে কদর বেড়েছে হাতপাখার।উপজেলার হাটবাজারের বিভিন্ন দোকানে,মেলায় এবং মৌসুমী বিক্রেতারা ঘুরে ঘুরে হাঁকডাকে হাতপাখা বিক্রি করছেন। বিক্রিও হচ্ছে ভাল।প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় হাতপাখার প্রচলন বিলুপ্ত হতে চললেও এখন আবার ফিরে এসেছে হাতপাখার ব্যাবহার। সরেজমিনে দেখা যায় বিশেষ করে বয়স্কারা তাপদাহ থেকে বাঁচতে হাতপাখা ব্যবহার করছেন। একজন হাতপাখা ঘুরাচ্ছেন কয়েকজ পাশে বসে গল্প করছেন এমন দৃশ্যও চোখে পড়ছে। দাদা দাদীরা নাতি নাতনির কাছে অতিতের হাতপাখার ব্যবহারের স্মৃতিচারণ করছেন। বাঁশ, বেত ও কাপড়ের তৈরি বিভিন্ন রকমের হাতপাখা পাওয়া যাচ্ছে বিক্রেতাদের কাছে। ৫০ থেকে ২০০ টাকা দামের পর্যন্ত হাতপাখা রয়েছে বিক্রেতাদের কাছে।
বিশেষ করে তালপাতার হাতপাখার চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা। হাতপাখার চাহিদা বেড়ে যাওয়ায় কুঠিরশিল্প কারিগররা আশার আলো দেখছেন। ব্যস্ততা বেড়েছে তাঁদের। দিন রাত হাতপাখা তৈরি করে বিক্রেতাদের যোগান দিচ্ছেন।আব্দুল খালেক বলেন একসময় বিয়ে অনুষ্ঠানে কন্যার বাড়ির পক্ষ থেকে ছেলের বাড়িতে হাতপাখা উপহার দিত। দিনটা আবার এসেছে মনে হয়।
নাজিম উদ্দিন বলেন,যেভাবে লোডশেডিং হচ্ছে তার মাঝে তীব্র গরম। হাতপাখার ব্যবহার ছাড়া উপায় নেই।মানিক বলেন,গৃহিণী হাতপাখা নিয়ে যেতে বলল তাই বাজারে আসলাম হাতপাখা নিতে।বিক্রেতা রুমান বলেন,হাতপাখা কদর বেড়েছে। ভালই বিক্রি হচ্ছে।মৌসুমী হাতপাখা বিক্রেতা আনোয়ার বলেন গরমের সময় এমনিতে হাতপাখার কদর বাড়ে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার বেশিই বিক্রি হচ্ছে হাতপাখা।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
Link Copied