পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে গাছের চারা বিতরণ
বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের সহায়তায় এবং উদ্দীপন শিশু ও যুব ক্লাবের সদস্যদের উদ্যোগে শারিকতলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা- ডুমুরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমির হোসেন মাঝি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কাইয়ুম হোসেন আঞ্চলিক ব্যবস্থাপক উদ্দীপন পিরোজপুর অঞ্চল, মোঃ আবু রাইহান রাকিব প্রকল্প সমন্বয়কারী উদ্দীপন ঈঈঅ প্রকল্প, অমিত বিশ্বাস ক্লাব সহায়ক, ইউনিয়ন পরিষদ সদস্য এবং উদ্দীপন শিশু ও যুব ক্লাবের সদস্যবৃন্দ। এ সময় তারা শতাধিক ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ বিতরণ করেন। এই সময় চেয়ারম্যান মহোদয় তার বক্তব্যে বলেন সরকারের পাশাপাশি আমাদের সকলকে নিজ নিজ স্থান থেকে বিভিন্ন ধরনের গাছ রোপন করতে হবে এতে আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা পাবে, এছাড়া জলবায়ু পরিবর্তন এর ফলে যে দুর্যোগের সৃষ্টি হচ্ছে তা অনেকাংশে কমানো সম্ভব হবে। তিনি এই ধরনের উদ্যোগ আরো বেশি করে করার জন্য শিশু ও যুব ক্লাবের সদস্যদের উদ্বুদ্ধ করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত