ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-৮-২০২২ বিকাল ৬:৮

২৫ আগস্ট ২০২২খ্রি. তারিখে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত শোকসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম। সভাটি পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ্ আলম। বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সদস্য জনাব মনজুরুল আহসান বুলবুল ও ড. উৎপল কুমার সরকার। আরো বক্তব্য রাখেন জনাব এস এম জহিরুল ইসলাম, লায়ন নূর ইসলাম এবং মাহবুবুল ইসলাম প্রমুখ সাংবাদিকবৃন্দ। স্বরচিত কবিতা আবৃত্তি করেন খোন্দকার জিল্লুর রহমান। আলোচনায় বক্তাগণ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের জীবনী নিয়ে আলোচনা করেন এবং ১৫ ই আগস্ট হত্যাকাণ্ডের হত্যাকারীদের এবং ষড়যন্ত্রকারীদের স্বরূপ উদঘাটনের জন্য অবিলম্বে একটি কমিশন গঠনের দাবি জানান। পরিশেষে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টে শহিদ সবার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি শেখ আজিম উদ্দিন।

এমএসএম / এমএসএম

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি