ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সোনাগাজীতে লকডাউনের মধ্যে বিয়ে, ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর হানা


সোনাগাজী প্রতিনিধি  photo সোনাগাজী প্রতিনিধি
প্রকাশিত: ৪-৭-২০২১ বিকাল ৬:৩৮
ফেনীর সোনাগাজীতে কঠোর লকডাউন অমান্য করে বিয়ের আয়োজনের খবর পেয়ে সেনা সদস্যদের নিয়ে হঠাৎ উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন। তাদের দেখেই বরযাত্রীসহ আগত অতিথিরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। অনেকেই আশপাশের বাড়িতে পালিয়ে যান। রোববার (৪ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 
 
আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে ইউনিয়নের সফরপুর ছলিম উদ্দিন মুন্সিবাড়িতে হেদায়েত উল্লাহর মেয়ের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে টহলরত সেনা সদস্যদের নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন অভিযান চালান। বিয়েবাড়িতে সেনা সদস্য ও এসিল্যান্ডের প্রবেশের খবর শুনে বরযাত্রী ও আগত মেহমানার দিগ্বিদিক চোটাছুটি শুরু করেন। এ সময় বাড়ির লোকজন ও অতিথিদের আশপাশের বাড়ি-ঘরে পালিয়ে যেতে দেখা যায়। পরে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে স্বল্প পরিসরে বিয়ের কাজ সম্পন্ন করা হয়।
 
সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন জানান, সচেতনতার অভাবে মানুষ কঠোর লকডাউন ভঙ্গ করে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করছে। বিয়েবাড়িতে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা গ্রহণ করে স্বল্প পরিসরে বিয়ের কাজ শেষ করতে নির্দেশনা দেয়া হয়।

এমএসএম / জামান

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন