ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ক্ষমা ও রহমত পাওয়ার দোয়া


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২২ দুপুর ৩:৩৩

মানুষ আল্লাহর কাছে ক্ষমা ও রহমতের প্রত্যাশী। সুখ-দুঃখ সর্বাবস্থায় আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়া মানুষের জন্য অনেক বড় নেয়ামত। এ নেয়ামত পাওয়ার ঘোষণা মহান আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে শিখিয়েছেন কীভাবে তার কাছে একসঙ্গে রহমত ও ক্ষমা পাওয়ার আবেদন করতে হয়। কী সেই আবেদন?

আল্লাহ তাআলা কোরআনুল কারিমে উম্মতে মুসলিমার ক্ষমা প্রার্থনা ও রহমত কামনায় একটি আয়াত সুন্দরভাবে তুলে ধরেছেন। তাহলো-

رَبَّنَاۤ اٰمَنَّا فَاغۡفِرۡ لَنَا وَ ارۡحَمۡنَا وَ اَنۡتَ خَیۡرُ الرّٰحِمِیۡنَ

উচ্চারণ- রাব্বানা আমান্না ফাগফিরলানা ওয়ারহামনা ওয়া আংতা খাইরুর রাহিমিন।

অর্থ : হে আমাদের প্রভু! আমরা বিশ্বাস স্থাপন করেছি। তুমি আমাদের ক্ষমা কর এবং আমাদের প্রতি রহম কর। তুমিতো সর্বশেষ্ঠ দয়ালু। (সুরা মুমিনুন : আয়াত ১০৯)

উল্লেখ্য, সুরা মুমিনুন-এর শেষ দিকের আয়াতগুলো খুবই ফজিলতপূর্ণ ও বরকতময়। এ আয়াতগুলো আল্লাহ তাআলা প্রত্যেক আদিষ্ট ও কাম্য বস্তু অর্জিত হওয়াকে অন্তর্ভূক্ত রেখেছেন। পাশাপাশি মাগফেরাত কামনায় ক্ষতিকর বস্তু দূরা করাকেও শামিল রেখেছেন। অতএব উক্ত দোয়া উম্মাতে মুসলিমার ইহকাল ও পরকালের জন্য খুবই উপকারী।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উক্ত দোয়ার মাধ্যমে তাঁর রহমত ও ক্ষমা পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

প্রীতি / প্রীতি

দাম্পত্য কলহ নিরসনে সাহাবি যায়িদের (রা.) যে ঘটনা অনুসরণীয়

ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

ভালো কথা বলাও এক ধরনের সদকা

সুন্দর সমাজ গড়তে বিশ্বস্ততার গুণটি যে কারণে অপরিহার্য

শরিয়ত থেকে মারিফত: আল্লাহ ও তাঁর রাসূল -এর প্রেমে আত্মার অনন্ত যাত্রা

কাবার সামনে কোরআন খতমের স্বপ্ন পূরণে সিরিয়া থেকে হেঁটে মক্কার পথে তরুণ

পিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে সিজদা দিতে হবে?

আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি

চুলে কলপ ব্যবহার করা কি জায়েয, ইসলাম কী বলে

নামাজের আগে পবিত্রতা অর্জনের গুরুত্ব

নফসকে নিয়ন্ত্রণে রাখার ১০ উপায়

ইমানের সঙ্গে রাসুল (সা.)-এর ভালোবাসার গভীর সম্পর্ক

২০২৭ সালের রমজান ও ঈদের চাঁদ দেখা যাবে কবে?