ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ফরিদপুরে আঃলীগের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৬-৮-২০২২ বিকাল ৫:৫৪
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন আঃলীগের উদ্যোগে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৭ জন শহীদের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা , মিলাদ মাহফিল ও গণ ভোজের আয়োজন করা হয়। 
 
শুক্রবার সকাল ১১ টায় চরমাধবদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আঃলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত সভায় জেলা আঃলীগের সভাপতি শামীম হক  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । বৃহস্পতিবারের  কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার কে উদ্দেশ্য করে বলেন আপনি যে কাজটি করেছেন সে কাজটি ভালো কাজ করেন নাই । ইউনিয়ন আঃ লীগ জেলা আঃলীগের অনুমতি সাপেক্ষে স্কুল মাঠে মঞ্চ সহসকল প্রয়োজনীয় কাজ করছিল , এমন সময় এসে বাধা দিলেন এবং একজন ইউনিয়ন আঃলীগের সভাপতি কে মারধর করলেন । এ কর্মকাণ্ডের আপনাকে ধিক্কার ও নিন্দা জানাই । আপনি নজরুলের গায়ে হাত দেন নি , হাত দিয়েছেন আমার গায়ে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফের গায়ে । বঙ্গবন্ধুর অনুষ্ঠান বন্ধ করার এই ক্ষমতা কোথায় পেলেন আপনি ?  তিনি আরো বলেন ১৫ই আগস্টের জঘন্য তম ঘটনার মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক বাকি আসামীদের দেশে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানান । 
 
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ , সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ঝর্না হাসান , উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক , ফরিদপুর পৌরসভার মেয়র বাবু অমিতাভ বোস ,  কোতয়ালী থানা আঃলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী , জাতীয় শ্রমিক লীগের ফরিদপুর জেলার আহবায়ক গোলাম মো নাসির , সাবেক তুখোর ছাত্র নেতা অ্যাড অনিমেষ রায় , অ্যাড জাহিদ ব্যাপারী ও চরমাধবদিয়া ইউনিয়ন আ;লীগের সাধারণ সম্পাদক অ্যাড সরদার আউয়াল, সাবেক ইউপি চেয়ারম্যান তুহিন মন্ডল  সহ স্থানীয় নেতা কর্মীরা । সকল বক্তারা ভোলা মাস্টারের কর্মকাণ্ডের ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফরিদপুর জেলা আঃলীগ থেকে  বহিষ্কারের দাবি জানান ।   
 
সভা শেষে উপস্থিত নেতা কর্মী ও এলাকার জনগনদের নিয়ে গনভোজন করা হয় । 

এমএসএম / এমএসএম

বাগেরহাটের পুর্ব-সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার অব্যাহত বিষসহ মাছ শিকারের সরঞ্জাম জব্দ

মাদক সেবনের পর মাতলামি যুবকের জেল-জরিমানা

কলমাকান্দার বড়খাপন ইউনিয়নে নেতৃত্বের নতুন দিগন্ত—চেয়ারম্যান প্রার্থী কেফায়েত হোসেন কাঞ্চন

ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা

ভূরুঙ্গামারী মহিলা কলেজে নবনিযুক্ত সভাপতির পরিচিতি সভা অনুষ্ঠিত

আকিজ জুট মিলসে ‘নতুন কদম অঙ্গ শিবির’ সমাপ্ত, বদলে গেলো অনেক জীবনের গল্প

পহেলা বৈশাখকে ঘিরে শিবচরে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা

কালবৈশাখী ঝড়ে কোটি টাকার লবণ মিশে গেছে পানিতে, ক্ষতির মুখে চাষিরা

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির রুবেল জয়ী

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির রুবেল জয়ী

ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন  এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী