ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

হাত-পা বেঁধে পুলিশ পরিচয়ে ৮ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ১২:৭

পুলিশ পরিচয়ে ৮ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে পাবনায়। ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী শরিফুল ইসলামকে গাড়িতে ওঠিয়ে টাকা ছিনিয়ে নিয়ে ২ ঘন্টা পর মাঝ পথে গাড়ি থেকে নামিয়ে দেয় পুলিশ পরিচয়ে ছিনতাইকারী দল।  
এ ঘটনায় শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে ভুক্তভোগীর পিতা হাবিবুর রহমান বাদী হয়ে আমিনপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শরিফুল ইসলাম সুজানগর উপজেলার আমিনপুর থানার মোবারকপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। 
ভিযোগ থেকে জানা যায়, শরিফুল ইসলাম বৃহস্পতিবার  সকাল পৌনে ১১টার দিকে জনতা ব্যাংক কাশিনাথপুর শাখা থেকে ৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করেন। তাার কাছে থাকা আরও ১৫ হাজারসহ মোট ৮ লাখ ৫ হাজার টাকা নিয়ে যাওয়ার পথে আমিনপুর থানার নান্দিয়ারা গোরস্থানের পাশে একটি মাইক্রোবাস তার গতিরোধ করে পুলিশ পরিচয়ে জোর করে গাড়িতে তোলেন। পরে হাত-চোখ বেঁধে প্রায় ২ ঘণ্টা গাড়িতে করে বিভিন্ন জায়গায় ঘুরায়। 
এ সময় শরিফুলকে মারপিট করে অস্ত্রের মুখে একটি স্মার্টফোন ও ৮ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দুপুর ১টার দিকে চব্বিশমাইল আলাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যায়। শরিফুল ইসলাম জানায়, গাড়ি থেকে ফেলে দেয়ার পরে তিনি গাড়ির পেছন থেকে নম্বরটি দেখে রাখেন। 
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ছিনতাইকারীদের পাকড়াও করার অভিযান চালানো হচ্ছে। 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন