ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

শতবর্ষী গোরহাঙ্গা পুকুর

দূষিত পানিতে পরিবেশের ওপর প্রভাব


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ২:৫৯
শত বছরের ঐতিহ্য রাজশাহী নগরীর গোরহাঙ্গা পুকুর।ময়লা, দূর্গন্ধ আর দূষিত পানিতে বর্তমানে এই পুকুরপাড়ে বসবাসরতরা পড়েছেন বিপাকে। দ্রুত সংস্কারের প্রয়োজন বলে দাবি করছেন এলাকাবাসি। 
 
পুকুরের আশপাশের মানুষ ও মসজিদের মুসল্লিরা চরম বিপাকে পড়েছেন। পুকুরের দূষিত পানির গন্ধ এলাকাটিকে বসবাসের অনুপোযোগী করে তুলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী। 
 
এলাকাবাসী জানান, সর্বশেষ ১২ বছর যাবৎ এই পুকুরটি পরিচালনা করছেন সেন্টু ও আজু নামে দুই ব্যক্তি। তারা পুকুরে মাছ চাষ করেন। পুকুরে যেসব মাছের খাবার দেয়া হয়, তা পানিকে আরও দূষিত করে এবং ব্যবহারের অযোগ্য হয়ে গন্ধ ছড়ায়। এতে মসজিদের মুসল্লী ও পুকুরপাড়ে বসবাসরত মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। এলাকাবাসী ঐ পুকুরে গোসল করে  চর্ম রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়াও পুকুর পাড়টি বিভিন্ন রকম ময়লা-আবর্জনা ফেলে ভূমিদস্যুরা দখলের চেষ্টা করছেন বলেও সরেজমিনে গিয়ে অভিযোগ পাওয়া যায়। পুকুর ও পরিবেশ রক্ষায় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক পুকুর পাড়ের একাধিক বাসিন্দা বলেন, বার বছর ধরে পুকুরটি সেন্টু ও আর্জুর দখলে আছে। তারা গবর, মুরগির বিষ্ঠা সহ বিভিন্ন ধরনের মাছের জন্য খাবার ফেলে পুকুরের পানি দূষিত করছে। যদিও তারা পুকুরটি লিজ নিয়েছেন কিন্তু তারা সেটা সংস্কারে কোন ব্যবস্থা নিচ্ছেন না। তারা আরও বলেন, এ পুকুরটি দখল মুক্ত করে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে। এতে পুকুর পাড়ে বসবাসরত বাসিন্দারা অনেক উপকৃত হবেন। আনুমানিক ৫ বিঘা জমির এই পুকুরের সঙ্গে জড়িয়ে আছে এলাকাবাসীর গোসল ও থালা বাসন মাজা ও পুকুর সংশ্লিষ্ট নানা কাজ।
এলাকাবাসী সেন্টু ও আজুর ভয়ে মুখ খুলতে চায় না। তবে পুকুরের পানির গন্ধে অতিষ্ঠ হয়ে এখন মুখ খুলতে শুরু করে করেছে এলাকাবাসী।
 
এ বিষয়ে পুকুরের দায়িত্বে থাকা আজু বলেন, পুকুর সংস্কার তো আমিও চাই। পরিষ্কার পুকুরেই মাছ চাষ করতে হয়। কিন্তু এলাকাবাসী পুকুর নোংরা করছে। এতে ক্ষিপ্ত হয়ে আমি গোবর বিষ্ঠা দিয়েছি। পুকুরের
দূষিত পানির গন্ধে এখন এলাকাবাসী একত্র হয়েছে। মসজিদ কমিটি আমাকে অভিযোগ দিয়েছে। এখন আমি পুকুরটি পরিষ্কারের কাজ শুরু করবো। 
 
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন বলেন, বিষয়টি আমাদের জানা নেই। আপনার কাছ থেকে জানতে পারলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড