পাথরঘাটায় কোস্টগার্ডের বিরুদ্ধে মানববন্ধন
বরগুনার পাথরঘাটায উপজেলায় ইয়াবা দিয়ে ফাঁসানো ও মিথ্যা মামলার প্রতিবাদ সহ ন্যায় বিচারের দাবিতে কোস্টগার্ডের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।
২৭ আগস্ট (শনিবার) বেলা ১১ টায় উপজেলার কাকচিড়া ইউনিয়নের জালিয়াঘাটা গ্রামের ভুক্তভোগী হাবিবের বাড়ির সামনে প্রায় দুই শতাধিক লোক এ মানববন্ধনে উপস্থিত হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) কোস্টগার্ডের দক্ষিন জোনের পাথরঘাটা ষ্টেশনের কোস্টগার্ড সদস্যরা জালিয়াঘাটা জাকির হাওলাদারে বাড়ির সামনে থেকে ৮৮৭ পিস ইয়াবা সহ হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবককে আটক করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করে। হাবিবুর রহমান (৩৫) পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের জালিয়াঘাটা গ্রামের সত্তার হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।
মানববন্ধনে বক্তারা বলেন, হাবিব স্থানীয় একজন ভালো মানুষ হিসেবে আমরা সবাই জানি। মাদকদ্রব্য বিক্রি, মাদক সেবন এ রকমের কোন অভিযোগ তার বিরুদ্ধে নেই। কোস্টগার্ডের সোর্সের মাধ্যমে অসহায় ও নিরীহ মানুষ ফাঁসানো হচ্ছে। কোস্টগার্ডের স্থানীয় সোর্সের সাথে পূর্ব শত্রুতার জের থাকলে ফাঁসিয়ে এমনি ভাবে ফাঁসিয়ে দেয়। এর আগেও অনেককেই মাদক দিয়ে ফাঁসিয়েছে স্থানীয় সহজ সরল মানুষদের।
এ ব্যাপারে কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর কাছে জানতে চাইলে তিনি জানান, সত্যিকারের অপরাধি আইনের আওতায় আসুক আমরা চাই। তবে যদি নিরীহ মানুষদের ফাঁসানো হয় তবে সেটা দুঃখজনক।
কোস্টগার্ড দক্ষিণ স্টশন কমান্ডার লে. কে.এম.মুমিনুল ইসলাম বলেন, এ মানববন্ধনের বিষয় আমরা অবগত নই। আমরা হাবিবুর রহমানের কাছেই ইয়াবা পেয়েছি তাই তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছি।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Link Copied