ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার গাছের চারা বিতরণ


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ৪:১৭
টাঙ্গাইলের গোপালপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের বিতরণ করা হয়। সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আয়োজনে এবং এসএসসি ৯০ ব্যাচের 'বন্ধু' সংগঠনের সহযোগিতায় প্রায় ১০ হাজার গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। শনিবার সকালে এসব গাছের চারা বিতরণ উপলক্ষে গোপালপুর সরকারি কলেজ অডিটোরিয়াম, সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় এবং ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
এতে বক্তব্য দেন, গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি) সহযোগী অধ্যাপক ডা. বিদ্যুত চন্দ্ৰ দেবনাথ, খামার বাড়ি ঢাকা উপ-পরিচালক কৃষিবিদ কে এম বদরুল হক শাহীন, গোপালপুর সরকারি কলেজ সাবেক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন প্রমুখ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, শিক্ষার্থী, সাংবাদিক ও এসএসসি ৯০ ব্যাচের 'বন্ধু' সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা