ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

আওয়ামী সরকারের ১৩ বছরে খানসামা উপজেলা জুড়ে ব্যাপক উন্নয়নের ছোঁয়া


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ৪:৫৯

বাংলাদেশ রোল মডেলে পরিনিত হয়েছে। হয়েছে অনেকে উন্নয়ন, অনেক কিংবদন্তির মৃত্যু। নিম্নআয়ের দেশ থেকে হয়েছে মধ্যম আয়ের দেশ। উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে আমাদের বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ব্যাপক উন্নয়নের ছোঁয়া পেয়েছে দিনাজপুরের খানসামা উপজেলা। বর্তমান সরকার বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই অনেক কিছুর পরিবর্তন ঘটেছে এই উপজেলায়।

গত ১৩ বছর আগে যে উপজেলাটি ছিল একটি অনুন্নত, সেই উপজেলার চিত্র এখন ভিন্ন। আওয়ামী লীগ সরকারের আমলেই পাল্টে গেছে সেই অনুন্নত চিত্র। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর খানসামার মানুষ একবারের জন্য পেয়েছিল হাসান আলী নামে এক মন্ত্রীকে। ২০০৮ সালে সরকার গঠন করার পর, দ্বিতীয়বারের মতো আবারো খানসামা উপজেলার মানুষ আবারো পেয়েছিল মন্ত্রী, সেই মন্ত্রী আর কেউ নয় মরহুম হাসান আলী মন্ত্রীর সুযোগ্য পুত্র আবুল হাসান মাহমুদ আলী এমপি।

তিনি প্রথমে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় দায়িত্ব পান পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রী হয়েছিলেন। বর্তমানে তিনি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি। তবে এলাকার মানুষের আশা তিনি পুনরায় আবার মন্ত্রিত্ব ফিরে পাবেন। এর পরের গল্পটা সবারই জানা উন্নয়নের শিখরে পৌঁছে গেছে পুরো খানসামা। এলাকাবাসীর দাবি, জনগণের আর্থসামাজিক উন্নয়ন ও উপজেলায় বেকারত্ব দূরীকরণে  খুব দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা উচিত।

গত ১৩ বছরে উন্নয়নমূলক কাজের মধ্যে উল্লেখযোগ্য হল: উন্নয়নের অগ্রযাত্রায় উপজেলা পরিষদগুলোতে নির্মাণ হচ্ছে নতুন কমপ্লেক্স ভবন ও হলরুম এরই ধারাবাহিকতায় খানসামায় নির্মিত হয়েছে। বেকারত্ব দূরীকরণে উন্নত প্রশিক্ষণের জন্য উপজেলার সদরে টিটিসি সেন্টার নির্মিত; যাহা উদ্বোধনের অপেক্ষায়। জনগণের চিকিৎসা সেবা প্রদানের জন্য উপজেলা সদরে মা ও শিশু, ২০ শয্যা হাসপাতাল দুটি নির্মাণ এবং পাকেরহাটে পূর্বেই নির্মিত খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় পরিনত। সারা দেশের ন্যায় খানসামা উপজেলা সদরে অবস্থিত মডেল মসজিদ। খানসামা ও বীরগঞ্জ উপজেলার সেতুবন্ধনে নির্মাণ হচ্ছে জয়ন্তিয়া ব্রীজ; বর্তমানে নির্মাণাধীন। রাস্তার বেহাল দশা রোধে আঞ্চলিক মহাসড়ক তৈরিসহ বিভিন্ন কাঁচা রাস্তা হয়েছে পাকা; যাহা নজিরবিহীন। শিক্ষার মান উন্নয়নে এসেছে পরিবর্তন পাকেরহাট ডিগ্রি কলেজ ও খানসামা পাইলট উচ্চ বিদ্যালয় হয়েছে জাতীয়করণ। আগুন নিয়ন্ত্রণে তৈরি করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নির্মিত হয়েছে ১নং আলোকঝাড়ীর ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন। উপজেলার বীর সেনারা পেয়েছে নিজস্ব মুক্তিযোদ্ধা ভবন। উপজেলাটি শতভাগ বিদ্যুৎতে রূপান্তরিত হয়েছে, এর জন্য নির্মাণ করা হয়েছে সাব স্টেশন। জমি রেজিস্টারে ভোগান্তি কমাতে নির্মিত হয়েছে সাব-রেজিস্ট্রি নিজস্ব ভবন। দেশ ও দেশের বাইরে থেকে আসা পরিদর্শকগণের থাকার জন্য নির্মিত হয়েছে জেলা ডাক বাংলা। শিশুদের চিত্ত বিনোদনের জন্য হয়েছে খানসামা শিশুপার্ক। এছাড়াও হয়েছে অসংখ্য ব্রীজ, কালভার্ট। আরো হয়েছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২/৪ তলা ভবন। এছাড়াও আরো বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে।

এসব উন্নয়নের মধ্য দিয়ে যখন এগিয়ে যাচ্ছিল এই ছোট্ট উপজেলাটি। ঠিক তখনই নেমে এসেছিল প্রাকৃতিক দুর্যোগ। স্মরণকালের শ্রেষ্ঠ বন্যা হয় ২০১৭ সালে। ভেঙ্গে যায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট। ক্ষতি হয়েছে অনেক। বন্যায় মানুষের পাশে দাঁড়িয়ে ছিল রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান। এসব প্রতিকূলতা কাটতে না কাটতেই এসেছিল বিশ্বব্যাপী আক্রান্ত করোনা ভাইরাসে। মরণব্যাধি এই ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে অনেকটাই। এই মহামারী রোধে উন্নয়ন কিছুটা বাধাগ্রস্থ হয়েছিল। তারপরেও সব প্রতিকূলতা ডিঙ্গিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে  যাচ্ছে খানসামা উপজেলা এবং আগামীতেও এভাবেই এগিয়ে যাবে এই প্রত্যাশায় সাধারণ জনগণ।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে আগুনে পুড়েছে ১১ পরিবারের ২০ বসতঘর

পিরোজপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কালিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

উল্লাপাড়ায় চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

শান্তিগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন এমপি কয়ছর আহমদ

এনডাব্লিইউতে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ২ দিনব্যাপী বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬

পৃথিবীতে এমন কোন ম্যাজিক নাই যেটা দিয়ে মাদক চলে যাবে-প্রতিমন্ত্রী মীর হেলাল

মেহেরপুরে ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

শিক্ষকের আঘাতে অজ্ঞান স্কুলছাত্র, শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

খালিয়াজুরীতে নদীর পানিতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে কুড়িগ্রামে প্রেস ব্রিফিং

নেত্রকোণায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বেদে শিশুদের শিক্ষায় সহায়তা: হোয়াইট বোর্ড ও ত্রিপল দিলেন সাহেব আলী ও শামীম