গাজীপুর প্রেসক্লাব’র কার্যনির্বাহী পরিষদের নির্বাচিতদে শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
গাজীপুর প্রেসক্লাব (রেজি: নং-গা-০৭৭০) ২০২২-২০২৩ কার্যনির্বাহী পরিষদের নির্বাচিতদের শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১ টায় শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের প্রেসক্লাব ভবনে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মো: হাতেম আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নির্বাচিত সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদের কাছে পূর্বের কমিটির সাধারণ সম্পাদক রাহিম সরকার চাবি বুঝিয়ে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।
পূর্বের কমিটির সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহিম সরকারের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক এনমুল হক, নতুন কমিটির সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ, নির্বাহী সদস্য রায়হানুল ইসলাম আকন্দ প্রমুখ। পরে উপস্থিত নির্বাহী কমিটির সকল সদস্য শপথ পেপারে নিজ নিজ স্বাক্ষর করেন।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা