ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জুড়ীতে শাহিনা রেস্টুরেন্টে দুই নারীসহ জনতার হাতে ম্যানেজার আটক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-৮-২০২২ দুপুর ১১:৪৭
মৌলভীবাজারের জুড়ীতে শাহিনা হোটেলে দুই নারীসহ তিনজনকে আটক করেছে জনতা। শনিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার চৌমুহনীর শাহিনা রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। 
 
জানা যায়, ঘটনার দিন শাহী  রেস্টুরেন্টের মালিক আলকাছ মিয়ার ম্যানেজার শ্যামল চন্দ্র দাশ (২৮)  তারই মালিকানাধীন শাহিনা রেস্টুরেন্টে ১৯ ও ২১ বছরের  দুই  যুবতীকে নিয়ে  প্রবেশ করেন। পরে তারা একটি কেবিনে অনেকক্ষণ সময় কাটান। একপর্যায়ে শ্যামল চন্দ্র দাস ২১ বছরের যুবতীকে নিয়ে রেস্টুরেন্টের পেছনের স্টাফদের থাকার কক্ষে নিয়ে যান। সেখানে  দীর্ঘ সময় একান্তে তারা সময় কাটান। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে তাদের জনতা জুড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করেন। সন্ধ্যার পর অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে পুলিশ তাদের ছেড়ে দেয়। 
 
এ বিষয়ে শাহী রেস্টুরেন্টের ভবনের মালিক বাবুল মিয়া জানান, শাহী ও শাহিনা রেস্টুরেন্টের মালিক আলকাছ মিয়া রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে প্রায় সময় নারী নিয়ে অসামাজিক কাজ করে। আমি তাকে একবার মহিলাসহ ধরি। পরে সে আমার হাত-পায ধরে রক্ষা পায়।
 
এ বিষয়ে শাহিনা রেস্টুরেন্টের ভবনের মালিক মো. বশির মিয়া বলেন, আমি প্রায় সময় শুনি শাহিনা রেস্টুরেন্টের  পেছনের স্টাফ রুমে অসামাজিক কার্যকলাপ চলে। আমি তখন বিশ্বাস করিনি। আজ খবর পেয়ে স্থানীয় লোকজন নিয়ে নারীসহ রেস্টুরেন্টের ম্যানেজার শ্যামল চন্দ্র দাসকে আটক করে পুলিশের সোপর্দ করি।
 
অভিযোগের বিষয়ে রেস্টুরেন্ট মালিক আলকাছ মিয়া বলেন, ঘটনার সময় আমি ঘুম ছিলাম। লোকজনের হল্লা-চিৎকারে রেস্টুরেন্টের সামনে গিয়ে ঘটনা জানি। পরে তাদের পুলিশের হাতে তুলে দেই। এ ঘটনার সাথে জড়িত আমার হোটেলের ম্যানেজার শ্যামল চন্দ্র দাসকে চাকরি থেকে অব্যাহত দিয়েছি। আমার বিষয়ে অভিযোগটি সঠিক নয়। 
 
এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, রেস্টুরেন্টের ঘটনাটি শুনেছি। এ বিষয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত