ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভারতের হাসপাতালে ঝড়ের কবলে পড়ে যাওয়া ট্রলারের বাংলাদেশি জেলের মৃত্যু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-৮-২০২২ দুপুর ২:৩৩
গত ১৮ আগস্ট বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ট্রলার ডুবে ভাসতে ভাসতে ভারতে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনুস গাজী (৪৭) নামের এক জেলের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে বরগুনা জেলা মস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ভারত থেকে মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, শুক্রবার সকালের দিকে ইউনুস গাজীর মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পাওয়ার পরই ইউনুস গাজীর লাশটি ফিরে পেতে সরকারের কাছে দাবি জানিয়েছে পরিবার। ইউনুস গাজী পটুয়াখালী জেলার মহিপুর থানার বিপিনপুর ৪ নম্বর ওয়ার্ডের শুক্কুর গাজীর ছেলে।
 
ইউনুস গাজীর মেয়ে চম্পা জানান, পটুয়াখালীর মহিপুর থানার বাবুল কোম্পানির মালিকানাধীন এফবি জান্নাত ট্রলারে রহমাতুল্লাহ মাঝির নেতৃত্বে গত ১৫ আগস্ট বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যান তার বাবা। এরপর ১৮ আগস্ট ঝড়ের কবলে পড়ে এবং এর পরদিন শুক্রবার সকাল ১০টার দিকে ট্রলারটি উল্টে ডুবে যায়। এরপর থেকে চম্পার বাবা ইউনুস গাজী নিখোঁজ হন। বাকি ১৪ জেলের বাড়িতে ফিরলেও ৮ দিন কোনো খোঁজ মেলেনি তার বাবা ইউনুস গাজীর। ট্রলারডুবির চার দিন পর ভাসমান অবস্থায় বঙ্গোপসাগর থেকে তার বাবাকে ভারতীয় জেলেরা উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে ভর্তি করায়। 
 
সেখান থেকে বুধবার ভারতের এক নারী চিকিৎসক তার বাবার খোঁজ দেন। বুধবার সন্ধ্যায় তার বাবার সঙ্গে ভিডিওকলে কথা বলিয়ে দেয়। তখন তার বাবা তাকে তার ছোট ভাই-বোনদের দিকে খেয়াল রাখতে বলেন এবং তাদের কোনোদিন সাগরে না পাঠানোর পরামর্শ দেন।
 
ভারতের চিকিৎসকের বরাত দিয়ে চম্পা জানান, তার বাবা চার দিন সাগরে ভেসে থাকায় তার শরীরের চামড়া খসে গেছে। দুই দিন আইসিইউতে ভর্তি থাকার পর শুক্রবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
 
এদিকে, ঝড়ের কবলে ভারতে ভেসে যাওয়া জেলেদের উদ্ধার করতে (ভারতে) যাওয়া বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, কাকদ্বীপে ৪৬ জেলে, রায়দীঘি থানায় ১১ এবং কোস্টাল পুলিশ স্টেশনে ১৭ জন বাংলাদেশি জেলে রয়েছেন। তাদের মধ্যে কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউনুস গাজী মারা গেছেন। এরই মধ্যে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আমরা মালিক সমিতির পক্ষ থেকে চাইছি বাংলাদেশ সরকারের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি।

এমএসএম / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত