সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান হান্নানের কালীগঙ্গার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আ'লীগ নেতা আলহাজ মুশফিকুর রহমান খান হান্নান সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের ভাঙনকবলিত বড়াটিয়া বাজার এলাকা পরিদর্শন করেছেন। আজ রোববার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে তিনি সিংগাইরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বড়াটিয়া বাজারসংলগ্ন কালীগঙ্গা নদীর স্রোতের কারণে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে ওই ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার সাজেদুল আলম স্বাধীন উপস্থিত ছিলেন।
মুশফিকুর রহমান হান্নান বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনে আমি আজকে এ চেয়ারে বসার অধিকার পেয়েছি। তাই তাদের সুখ-দুঃখে আমাকে তাদের পাশে দাঁড়াতে হয়। এর আগে এ এলাকার ভাঙন রোধে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগসহ তদবির করেছিলাম, তাই জিওব্যাগ ফেলা হয়েছিল। কদিন যাবৎ ওই এলাকার অনেকে জানাচ্ছে কালীগঙ্গা নদীর স্রোতের প্রভাবে বড়াটিয়া বাজার এলাকা ভাঙনের মুখে পতিত হয়েছে। তাই ঘরবাড়ি ভাঙনে আতঙ্কিত পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করেে তাদের কথা দিয়েছি এখানে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে আমার পক্ষ হতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
জনপ্রিয় এ উপজেলা চেয়ারম্যান আরো বলেন, ভাঙন এবার অপর প্রান্ত হতে হচ্ছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied