ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যার আসল খলনায়ক : মেয়র আক্কাস


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৮-৮-২০২২ বিকাল ৫:১৬
রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলী বলেছেন, আগস্ট মাস হচ্ছে বাঙালির জাতির শোকের মাস। এই মাসেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপ‌রিবা‌রে হারিয়েছি। আর জিয়াউর রহমান ছি‌লেন ওই হত‌্যাকা‌ণ্ডের খলনায়ক।
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষকী উপলক্ষে শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের উদ্যোগে বাঘায় চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সামনে  আ‌লোচনা সভা  ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
বিকেলে উপজেলা আওয়ামী যুব মহিলা লীগ কর্তৃক উপ‌জেলা যুব মহিলা লীগ সভাপতি পাপিয়া আক্তারের (পাপড়ি) সভাপতিত্বে প্রভাষক সে‌লিম রেজার সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য দানকা‌লে আক্কাস আলী  বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পর যখন দেশের মাটিতে এস‌ে  ১৯৭১ সালের ১০ জানুয়ারি জনতার উদ্দেশে বলেছিলেন, আপনারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, আমিও হয়তো এ দেশের মানুষের জন্য জীবন দিয়ে যাব।
 
আক্কাছ আলী আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে, এই খবর জিয়াউর রহমান শোনার পর বলেছিলেন, রাষ্ট্রপতি মারা গেছে তো কি হয়েছে? ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন তাকে দায়িত্ব দেয়া হোক। পুনরায় নির্দেশ না দেয়া পর্যন্ত কোনো  সেনাবাহিনী যেন ব্যারাক থেকে বের না হয়। এতেই বোঝা যায়, জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যার মূল খলনায়ক।
 
তি‌নি ক্ষোভ প্রকাশ ক‌রে ব‌লেন, এ মাস শো‌কের মাস। এ মা‌সে বি‌ভিন্ন সরকা‌রি, বেসরকা‌রি, স্বায়ত্তশা‌সিত, আধা শা‌য়িত্ব, বি‌ভিন্ন সামা‌জিক সংগঠনসহ ব‌্যা‌ক্তিগত পর্যায় থে‌কে যার যার অবস্থান থে‌কে শোক পালন কর‌তে হ‌বে । আমরা মাসব‌্যা‌পি শোক দিবস উপল‌ক্ষ্যে আ‌লোচনা সভা ও দোয়া মাহ‌ফিল কর‌ছি। কিন্তু অত‌্যন্ত‌ দুঃখ ও প‌রিতা‌পের বিষয়, দল আজ ক্ষমতা‌সিন থাকার প‌রেও শোক দিব‌সের আ‌লোচনা সভার জন‌্য চ‌ন্ডিপুর বিদ‌্যাল‌য়ের মাঠ চাই‌লে আমা‌দের কে মাঠ বরাদ্দ দেয়া হয়নি । আমরা চাই‌লে বিদ‌্যাল‌য়ের মা‌ঠেই আজ‌কের আ‌লোচনাসভার অনুষ্ঠান কর‌তে পারতাম। কিন্তু আমরা বঙ্গবন্ধুর আদ‌র্শের সৈ‌নিক। আমরা সংঘাত চাইনা। তাই বিদ‌্যাল‌য়ের মাঠ বাদ দি‌য়ে এখা‌নে প্রগ্রাম কর‌ছি। সাংবা‌দিক ভাই‌দের কাছে বি‌নিত নি‌বেদন, কার ইশারায়, কার নির্দেশনায় শোক দিব‌সের অনুষ্ঠা‌নের জন‌্য বিদ‌্যাল‌য়ের মাঠ বরাদ্দ দেয়া হয়না, কার ইশারায় লোকজন কে ভয়‌ভি‌তি প্রদর্শন করা হয় প্রগ্রাম না করার জন‌্য এই বিষয়‌গু‌লো আপনারা খ‌তি‌য়ে দেখে জা‌তির সাম‌নে তু‌লে ধর‌ুন। ও‌দের মু‌খোস উ‌ন্মোচন করুন।
 
সব‌শে‌ষে তি‌নি ব‌লেন, আগা‌মি জা‌তিয় নির্বাচন কে ঘি‌রে সেই খু‌নি ঘাতকচক্র জামাত বিএন‌পি আবার ষড়য‌ন্ত্র করার, আবার জ্বালাও পোড়াও করবার পাঁয়তারা কর‌ছে । তা‌দের উ‌দ্দে‌শ্যে বল‌তে চাই, বঙ্গবন্ধু কন‌্যা জন‌নেত্রী  শেখ হা‌সিনা‌কে আপনারা বারবার হত‌্যার চেষ্টা ক‌রে‌ছেন । আল্লাহর অ‌শেষ কৃপায় তি‌নি আজও বেঁ‌চে আ‌ছেন । তাঁর নিরলস প্রচেষ্টা ও দক্ষ নেতৃ‌ত্বে বাংলা‌দেশ আজ বি‌শ্বে উন্নয়‌নের রোল ম‌ডেল। তাঁর নেতৃ‌ত্বেই আওয়ামীলীগ আজ অতী‌তের যে কোন সম‌য়ের চে‌য়ে আরও বে‌শি শ‌ক্তিশালী। আমা‌দের প্রাণপ্রিয় নেত্রীর প্রতি‌, আওয়ামীলী‌গের প্রতি আপনা‌দের সকল ধর‌নের ষড়য‌ন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেয়া হ‌বে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঘা শাহ‌দৌলা সরকারি ক‌লে‌জের প্রভাষক ও সাবেক উপজেলা কৃষক লীগের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারন সম্পাদক আব্দুল মোকাদ্দেস, ৩ নং পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ( সা‌বেক ) মেরাজুল ইসলাম মেরাজ প্রমুখ।
 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম টগর, সাবেক ৪নং ওয়ার্ড কাউন্সিলর জুবান মালিথা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কালাম সরদার, ১নং ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক সেলিম রেজা , দলিল লেখক সমিতির সাবেক সভাপতি জহিরুল ইসলাম স্বপন, ৩নং সাবেক ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণ কমল পান্ডে, মনিগ্রাম বাজার কমিটির সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক দোলেনা শেখ, যুব আওয়ামীলীগ মহিলা নেত্রী নিলুফার ইয়াসমিন নিলু, ছাত্রনেতা জাহা‌ঙ্গির আলম শ‌্যাম্পু, উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক  সভাপ‌তি মাইনুল ইসলাম মুক্তা, ছাত্রনেতা সাইফুল ইসলাম, ‌সেলিম রেজা মাখন, সাইফুল ইসলাম র‌বি, স্বজল, সুলতান আলী, সোহাগ রানা সহ সর্বস্ত‌রের না‌রি ও পুরুষ।
 
সবশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার সহ জাতীয় চার নেতা এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত ২৪ জন শহীদসহ দে‌শের ত‌রে জীবন উৎসর্গকা‌রি সকল শ‌হিদ আত্বার মাগ‌ফিরাত  কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া প‌রিচালনা ক‌রেন, বাঘা  থানা আওয়ামী ওলামালীগ  সাধারন সম্পাদক হাফেজ  মাওলানা মে‌হে‌দি হাসান মিনার

এমএসএম / জামান

রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার

পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর

ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক

হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা

ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র‌্যাব

মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪

জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে

কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট