গোপালপুরে শিক্ষার্থীর লাশ উদ্ধার
টাঙ্গাইলের গোপালপুরে নিখোঁজের সপ্তম দিনে বাঁশঝাড়ের পাশে ডোবায় মিলল হৃদয় (১৩) নামে এক স্কুলছাত্রর লাশ। রোববার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে হাদিরা ইউনিয়নের পলশিয়া গ্রামের ওই ডোবায় তার অর্ধগলিত লাশ পাওয়া যায়। হৃদয় ওই গ্রামের মোস্তফার ছেলে ও শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদয় গত ৭ দিন ধরে নিখোঁজ। ২২ আগস্ট সকাল ১০টার দিকে শিমলা বাজারে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। হৃদয়ের বাবা মোস্তফা দরিদ্র ভ্যানচালক। নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজন ও ছেলের বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজখবর নেন তিনি। কোথাও ছেলের সন্ধান না পেয়ে গত ২৪ আগস্ট গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
রোববার সকালে বাঁশের পাতা আনতে স্থানীয় এক ব্যক্তি ওই বাঁশঝাড়ে গিয়ে ডোবায় একটি লাশ ভাসতে দেখেন। পরে তার ডাক-চিৎকারে লোকজন এসে লাশটি উদ্ধার করেন। খবর পেয়ে হৃদয়ের স্বজনরা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হৃদয়ের বাবা থানায় নিখোঁজ ডায়েরি করার পর পুলিশ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied