ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

দৈনিক করোনা সংক্রমণে শীর্ষে ভারত : মৃত্যুতে ব্রাজিল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-৭-২০২১ দুপুর ১০:১৫

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ৪২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন লাখ ৪৬ হাজার ৪৬১ জনের। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা তিন লাখ আট হাজার ২৯৬ জন। এই সময়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে, অপরদিকে একদিনে সংক্রমণের শীর্ষে ভারত।

সোমবার (৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে ছয় হাজার ৯৮০ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে শনাক্ত হয় তিন লাখ ৭৫ হাজার ৮১৯ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৫১ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৯৩ হাজার ৩১৯ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৮৯ লাখ সাত হাজার ১৮১ জন।

করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৩৭৭ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ২১ হাজার ২৯৩ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯০ লাখ ৯৬ হাজার ৮১৬ জন।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৩৮৭ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি পাঁচ লাখ ৮৪ হাজার ৮৭২ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে চার লাখ দুই হাজার ৭৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৪৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন দুই কোটি ৯৬ লাখ ৯২ হাজার ৯৮৬ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। যদিও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে তারা। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭৬ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ২৪ হাজার ৪৭৫ জনে। এছাড়া এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি ৮৭ লাখ ৬৯ হাজার ৮০৮ জন।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি।

No description available.

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে দেশে বাড়ছে সংক্রমণের হার ও মৃত্যু। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন নয় লাখ ৪৪ হাজার ৯১৭ জন। এর মধ্যে মারা গেছেন ১৫ হাজার ৬৫ জনে। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আট লাখ ৩৩ হাজার ৮৯৭ জন।

তালিকায় বাংলাদেশের আগে রয়েছে পাকিস্তান আর পরের অবস্থান পর্তুগালের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর কয়েক দফায় পরিস্থিতির উন্নতি-অবনতি হয়। তবে গত কয়েক দিনের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে।

জামান / জামান

হরমুজ প্রণালি পার হলো ৯ জাহাজ, আটকা আরও ৮০০

লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, ঝুঁকিতে যুক্তরাষ্ট্র‑ইরান যুদ্ধবিরতি

হাত এখনও ট্রিগারেই আছে: ইরানের হুঁশিয়ারি

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে ইরানি প্রতিনিধি দল

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে ইরানি প্রতিনিধি দল

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান

‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

‘বড় বিজয় অর্জিত হয়েছে’, যুদ্ধবিরতির পর দাবি ইরানের

শেহবাজের এক্সবার্তা কি অন্য কেউ লিখে দেন, প্রশ্ন ফোর্বসের

হরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল নেবে ইরান ও ওমান