আকরাম খানের বাসা থেকে গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার
রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খানের বাসার গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম সাহিদা আক্তার (২৫)। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রোববার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে কাফরুল থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
নিহত গৃহকর্মীর সাহিদা আক্তারের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। তিনি ১৩ বছর ধরে আকরাম খানের বাসায় কর্মরত ছিলেন।
পুলিশ বলছে, ঘটনার সময় আকরাম খানের বাসায় কেউ ছিলেন না। তার স্ত্রী ও মেয়ে বাসায় ফিরলে সাহিদাকে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। এক পর্যায়ে বাসার পাশে দুই ভবনের মাঝে সাহিদাকে পড়ে থাকতে দেখেন আকরাম খানের স্ত্রী। তখনই পুলিশকে খবর দেয়া হয়। এরপর কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে সাহিদার মৃতদেহ।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিব জানান, মহাখালীতে আকরাম খানের বাসায় গৃহকর্মীর মৃতদেহ পাওয়া গেছে। নারী পুলিশ সদস্যরা মৃতদেহের সুরতহাল তৈরি করছেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
জামান / জামান
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি