আক্কেলপুরে পুলিশ সুপারের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘শান্তি, শৃঙ্খলা, প্রগতি পুলিশের মূল নীতি’ এরই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আইনশৃঙ্খলা বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন জয়পুরহাটের পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা)। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আক্কেলপুর থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় আক্কেলপুর থানার সাব ইন্সপেক্টর জুলফিকার হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা)। আন্যদের মধ্যে আক্কেলপুর থানার আইনশৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান, সোনামুখী ইউনিয়নের চেয়ারম্যান রাহেল ইমাম, প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, আ’লীগ নেতা আতিকুর রহমান মিঠু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী, পৌরসভা ও ইউনিয়নের জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা বলেন, আমি পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে যাব এবং সকলের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করব। পাশাপাশি সকলের প্রতি আইনশৃঙ্খলা নিশ্চিতকরণে সহায়তার জন্য আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার