রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের অফিস ও বাড়িঘর ভাংচুর
বিএনপির পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের অফিস ও বাড়িঘর ভাংচুর ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয়ার অভিযোগ উঠেছে। এতে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। সোমবার (২৯ আগস্ট) সকালে কাঞ্চন পৌর বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।
কাঞ্চন পৌর বিএনপির আহ্বায়ক ও কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র আলহাজ মজিবুর রহমান ভূঁইয়া অভিযোগ করে জানান, কেন্দ্রের পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে সোমবার সকালে জ¦ালানি মূল্য বৃদ্ধি ও দব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে কাঞ্চন বাজার এলাকায় বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা ছিলো। কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরা জরো হওয়ার আগেই স্থানীয় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে কাঞ্চন বাজার এলাকায় মহড়া দিতে থাকে। এক পর্যায়ে কাঞ্চন পৌর যুবদলের আহবায়ক মফিকুল খানের অফিস কক্ষে ঢুকে হামলা চালিয়ে চেয়ারটেবিল ও মটরসাইকেল ভাংচুর করে। পরে মফিকুল খানের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও লুটপাট চালানো হয়। এরপর সদস্য সচিব কহিনুর মিয়ার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে তালা মেরে দেয়। ছাত্রদল নেতা সোহেল মিয়ার মালিকানাধীন কসমেটিকস এর ব্যবসা প্রতিষ্ঠানেও তালা মারেন। প্রতিবাদ করায় সোহেল মিয়াকে বেধরক মারপিট করেন। যুবদল কর্মী মোমেন মিয়ার মালিকানাধীন জুতার দোকানটিও বন্ধ করে দেয়।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মাহাফুজুর রহমান হুমায়ুন বলেন, আমাদের শান্তিপুর্ণ কর্মসূচি বানচাল করার জন্য তারা এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়েছে।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকন বলেন, বিএনপি সব সময় শান্তিপ্রিয় দল। আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায় বলেই আমাদের র্পূবঘোষিত কর্মসূচি বানচাল করতে তারা এ সমস্ত ন্যক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে তাদের নিজেদের মধ্যে ঘটনা ঘটতে পারে। আমরা এসব ঘটনার ব্যাপারে কিছু জানি না।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের ঘটনার ব্যাপারে কেউ লিখিতভাবে অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত