ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে বাড়তি দামে সার বিক্রি


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৯-৮-২০২২ দুপুর ২:৪১
মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় বাড়তি দামে সার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে টঙ্গিবাড়ি বাজার এলাকায় উক্ত অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ। 
 
অভিযানে ২টি সারের দোকানে মনিটরিংয়ে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে ইউরিয়া সার বিক্রি করা হচ্ছে। ইউরিয় সারের বর্তমান বাজার মূল্য ২২ টাকা কেজি হলেও প্রতি কেজিতে ৬-৮ টাকা বেশি দামে কৃষকদের কাছে বিক্রয় করা হচ্ছে। সেই সাথে দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হয় নি। 
 
এরই পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী মোল্লা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা এবং রাজিব এন্ড ব্রাদার্স প্রতিষ্ঠান কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 
 
অভিযানে ব্যাটালিয়ান আনসার সদস্যের ১টি টিম এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান