ফরিদপুরে জাতীয় শোক দিবসের মঞ্চ ভাঙা ও আ’লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
জাতীয় শোক দিবসের মঞ্চ ভাঙা ও ফরিদপুর সদর উপজেলার চরমাধবদীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার নজরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগস্ট) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চর মাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরদার আওয়াল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক মো. হালিম বেপারী, সহ-সভাপতি শাহাজাহান বেপারী, চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান তুহিন মণ্ডলসহ অন্য নেতাকর্মীরা ।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মাধবদিয়া ময়েজদ্দিন উচ্চবিদ্যালয়ের মাঠে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের অনুষ্ঠানের আয়োজনের সময় ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার নজরুল ইসলামের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জেলা পরিষদের প্রশাসক এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম কে থাপ্পর মারেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন । তার এ কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ফরিদপুর উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
এ সময় প্রেসক্লাবে ইলেকট্রিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বাগেরহাটের পুর্ব-সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার অব্যাহত বিষসহ মাছ শিকারের সরঞ্জাম জব্দ
মাদক সেবনের পর মাতলামি যুবকের জেল-জরিমানা
কলমাকান্দার বড়খাপন ইউনিয়নে নেতৃত্বের নতুন দিগন্ত—চেয়ারম্যান প্রার্থী কেফায়েত হোসেন কাঞ্চন
ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা
ভূরুঙ্গামারী মহিলা কলেজে নবনিযুক্ত সভাপতির পরিচিতি সভা অনুষ্ঠিত
আকিজ জুট মিলসে ‘নতুন কদম অঙ্গ শিবির’ সমাপ্ত, বদলে গেলো অনেক জীবনের গল্প
পহেলা বৈশাখকে ঘিরে শিবচরে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা
কালবৈশাখী ঝড়ে কোটি টাকার লবণ মিশে গেছে পানিতে, ক্ষতির মুখে চাষিরা
শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির রুবেল জয়ী
হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০
শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির রুবেল জয়ী
ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী
Link Copied