মোংলা বন্দরের চলমান কাজকে অব্যাহত রাখতে ইনারবার ড্রেজিংয়ের কোন বিকল্প নেই
মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাদ সোমবার দুপুরে এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এক সময়ের প্রায় মৃত মোংলা বন্দর এখন যখন বিশ্বে একটি আধুনিক বন্দর হিসেবে স্থান নিতে যাচ্ছে ঠিক তখনই একটি স্বার্থান্বেষী দুষ্টুচক্র মোংলা বন্দরের ধারাবাহিক উন্নয়নকে বাঁধাগ্রস্থ করার জন্য অপতৎপর হয়ে উঠেছেন। তিনি বলেন, বর্তমান সরকারের স্বদিচ্ছার কারণে প্রতিনিয়ত মোংলা বন্দর সামনের দিকে অগ্রসর হচ্ছে, এছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার
এডমিরাল মোহাম্মদ মুসা মহোদয়ের বলিষ্ঠ পদক্ষেপের কারণে বন্দরের সার্বিক কর্মকান্ড ও উন্নয়নের ধারা আরো গতিশীল হয়ে উঠেছে। সম্প্রতি বাংলাদেশের ঐতিহ্যবাহী পদ্মা সেতু উদ্বোধনের পর এ বন্দরের কাজের পরিধি আরো বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে দেশের চলমান মেগা প্রকল্পের মালামাল আমদানী, ঢাকার গার্মেন্টস পন্য রপ্তানী ও পুনরায় মোংলা বন্দর
থেকে পাটজাত পণ্য রপ্তানীসহ নানাবিধ সুফল যখন মোংলা বন্দর পাচ্ছে বা পেতে যাচ্ছে ঠিক তখনই একটি স্বার্থানেষী দুষ্টুচক্র বন্দরের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করার জন্য তৎপর হয়ে উঠেছে।
উল্লেখ্য, মোংলা বন্দরের নৌপথ (চ্যানেল) সুরক্ষিত রাখার জন্য বন্দর কর্তৃপক্ষ ইনারবার ড্রেজিংয়ের কাজ চলমান রেখেছেন। কিন্তু গত ২১ আগস্ট মোংলা বন্দরের পশুর চ্যানেলের ইনারবার ড্রেজিং প্রকল্পের বালু ডাম্পিং নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে একটি স্বার্থানেষী দুষ্টুচক্রের উস্কানীতে বানীশান্তা গ্রামবাসী যে অনাকাংখিত আচরণ করেছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মোংলা বন্দরের চলমান কাজকে অব্যাহত রাখতে ও আরো গতিশীল করতে পশুর চ্যানেলের ড্রেজিংয়ের কোন বিকল্প নেই। সুতরাং মোংলা বন্দর পশুর চ্যানেলে ড্রেজিং প্রকল্প অব্যাহত রাখার জন্য আমাদের সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে এবং কোন দুষ্টুচক্রকে প্রশ্রয় দেওয়া যাবে না। সুতরাং এ বিষয়ে সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ/স্থানীয় নেতৃবৃন্দদের আরো তৎপর এবং সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied