ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২২ দুপুর ৪:৫৬

এসাইনমেন্টের কারণে শিক্ষার্থীদের এখন আর স্মার্টফোন ব্যবহারের প্রয়োজন নেই। বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে। এখন আর অনলাইনে ক্লাস নিতে হচ্ছেনা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি-কক্ষেই পাঠদান হচ্ছে। অভিভাবকদের উচিত হবে অতি আধুনিকতা দেখাতে ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন না দেয়া । দুই বছর টানা করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েরা শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে গেছে। তাই নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সবাইকে সম্মিলিত ভাবে চেষ্টা করতে হবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। বিশেষ করে অভিভাবকরা সচেতন হলে ছেলে মেয়েরা সঠিক পথে পরিচালিত হবে। ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে, বিদ্যালয়ে ঠিকমতো আসছে কিনা এগুলো অভিভাবকদের খেয়াল রাখতে হবে। ছেলে মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়িতে গেলে অভিভাবকদের দায়িত্ব ডায়েরি চেক করে সঠিকভাবে পড়ানো। ডায়েরি চেক করলে বিদ্যালয়ে আসছে কিনা তা জানা যাবে। কোন বখাটেদের সাথে মিশছে কিনা সেগুলো নজরদারীতে রাখবেন। আইনী সহযোগীতার জন্য প্রয়োজনে প্রশাসনকে জানাবেন।
রবিবার (২৮ আগস্ট) সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আধুনগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহিম কবির এসব মন্তব্য করেন।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার মেধা ও শ্রমের মাধ্যমে বিশ্বের উন্নত দেশের সাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের আমলে পুরাতন বই নিয়ে ছেলে মেয়েদের পড়তে হয়না। প্রতি বছর জানুয়ারি মাসের ১তারিখ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। নতুন বই খাতার পাশাপাশি শিক্ষার্থীদের  বিভিন্ন উপবিত্তির টাকাও দিচ্ছেন এ সরকার।

 অভিভাবকদের উদ্যোশ্যে তিনি আরো বলেন শিক্ষার্থীদের প্রয়োজনের বেশি টাকা দিবেননা। মাঝেমধ্যে তাদের স্কুল ব্যাগ চেক করবেন। স্মার্টফোন ব্যবহার করা বন্ধ করে দিবেন। ছেলে মেয়েদের নিয়মিত স্কুলে আসার অভ্যাস করাতে হবে। ছেলে মেয়েদের হাতে মোবাইল দেওয়ার সময় অভিভাবকদের সচেতন থাকতে হবে। নিয়মিত স্কুলে ইউনিফর্ম পরিধান করে আসতে হবে, ইউনিফর্ম থাকলে ছেলে মেয়েরা স্কুল সময়ে অন্য কোথাও যেতে পারবেনা। মাঝেমধ্যে বিদ্যালয়ে এসে শিক্ষা ব্যবস্থা কি হচ্ছে তা দেখবেন, আপনার সন্তান কোন খারাপ ছেলেদের সাথে মিশছে কিনা তা দেখবেন। বিদ্যালয়ের বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীরা কোথাও আড্ডা দিচ্ছে কিনা তা তদারকি করে যাচ্ছে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সবসময় কাজ করে যাবে ইনশাআল্লাহ।

 বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিপু বড়ুয়া'র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ইকবাল হোসাইন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আধুনগর ইউপির প্যানেল চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. জয়নাল আবেদীন জনু, মো. ইয়াছিন আরাফাত, মো. খোরশেদ আলম, মাহবুবর রহমান, পারভীন আকতার প্রমুখ।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত