ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে লোহাগাড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২২ বিকাল ৫:২৯

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ`র উদ্যোগে USET( UNO`s Special Evaluation Test) USET মূল্যায়ন পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০জনের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ'র পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী 'ইউসেট' পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মোট দশজন শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার  প্রদান করা হয়। বিজয়ী প্রত্যেক শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে নগদ এক হাজার টাকা, একটি বই, একটি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। 

২৯ আগস্ট সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্বে করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহীম কবির।

পুরস্কার পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা অনেক খুশি। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নাঈম উদ্দিন মাশকুর, আসমাউল হুসনা ও সায়মা সুলতানা মিম জানান, এই পরীক্ষার মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পেরেছে। ভুল-ত্রুটি সংশোধন করে তারা ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। এটি তাদেরকে আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে ব্যাপক উৎসাহ ও আত্মবিশ্বাস যোগাবে। এধরণের ব্যতিক্রমী ও অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপের জন্য তারা উপজেলা নির্বাহী অফিসারকে অশেষ ধন্যবাদ জানান।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম জানান, উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগ শিক্ষাখাতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে। আমরা আশাবাদী, দ্রুতই অনেক উন্নতি দেখতে পাবো।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, আজকে আমরা এখানে দশজনকে পুরস্কৃত করলেও আমার দৃষ্টিতে সকল পরীক্ষার্থীই বিজয়ী। তারা এমন একটি পরীক্ষায় অংশগ্রহণ করেছে- এটাই বড় কথা৷ আমি তাদের প্রস্তুতির ক্ষেত্রে একটু সহযোগিতা করেছি মাত্র। এই পরীক্ষায় পুরস্কার না পেয়ে কারও মন খারাপ করার কিছু নেই। লোহাগাড়া উপজেলার সকল পরীক্ষার্থী সুন্দরভাবে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করবে- এটাই এখন প্রত্যাশা। তবে এবছর প্রথমবার হওয়ায় কিছু সীমাবদ্ধতার কারণে মাত্র পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে পেরেছি৷ আগামী ২০২৩ সালের পরীক্ষার্থীদের ক্ষেত্রে সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে এবং সমগ্র উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এ পরীক্ষার আওতায় আনার জন্য টেস্ট পরীক্ষার রেজাল্টকে বিশেষ  গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান৷ প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান হতে টেস্ট পরীক্ষার রেজাল্টে মেধাক্রম অনুযায়ী শীর্ষ ২৫% ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। এতে করে টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে তারা আগে থেকেই ভালো প্রস্তুতি নেওয়া শুরু করবে। যার ফলে 'ইউসেট' এবং পরবর্তীতে  এসএসসি পরীক্ষার জন্য তাদের প্রস্তুতি ভালো হবে বলে বিশ্বাস করি।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি