সিলেটের জৈন্তাপুরে ভারতীয় মুদ্রাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৮ লাখ ৫২ হাজার ৯০ রুপিসহ উপজেলা সদর থেকে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কমলাবাড়ী গ্রামের কালা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা বাংলাদেশি ১ লাখ ৬১ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য।
গ্রেফতারকৃত হলো- নরসিংদীর রায়পুর থানার দক্ষিণ মির্জাপুর গ্রামের বাসিন্দা মো. চান মিয়ার ছেলে আলী আহমদ (৩৫) এবং তার স্ত্রী সাবিরুন নাহার (৩০)। গ্রেফকারকৃত আলী আহমদ জৈন্তাপুর উত্তরা ব্যাংকের অফিস সহকারী হিসেবে কয়েক বছর পূর্বে কর্মরত ছিলেন। ব্যাংকের চাকরি থেকে বিভিন্ন কারণে তাকে বরখাস্ত করা হয়। এরপর ৩-৪ বছর ধরে সে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কমলাবাড়ী গ্রামের কালা মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। অভিযানকালে তার কাছ থেকে উত্তরা ব্যাংকের অন্তত ৩০টি চেকবই উদ্বার করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদ পেয়ে এ অভিযান পরিচালানা করা হয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান পরিচালনা করেছি। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অবৈধভাবে এই মুদ্রা প্রাচার ব্যবসার সাথে আরো কে কে জড়িত, পুলিশ আটককৃতদের এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে ভারতীয় ৮ লাখ ৫২ হাজার ৯০ রুপি এবং বাংলাদেশি ১ লাখ ৬১ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়েছে।
এমএসএম / জামান
মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা
বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ
কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়।
রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ
কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ
Link Copied