ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ওরা এখন আওয়ামী লীগকে নয়, আঘাত করতে চায় বাংলাদেশকে: শামীম ওসমান


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ৩০-৮-২০২২ দুপুর ৩:৫৯
বিএনপির উদ্দেশ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘ওরা এখন আওয়ামী লীগকে আঘাত করতে চায় না, ওরা আঘাত করতে চায় বাংলাদেশকে। আরে ভাই খেলেন না, আমরাও খেলব, অবশ্যই খেলব ওই খুনি গ্রেনেড হামলাকারীদের বিরুদ্ধে। আমরা খেলব সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমরা খেলব ওই অপশক্তির বিরুদ্ধে, আমরা খেলব আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশের মুক্তিযোদ্ধারা স্বাধীন একটি দেশ উপহার দিয়েছেন। একাত্তর, পঁচাত্তর এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার খুনিরা সবাই এক। এরা দেশে আবার খুনখারাবির খেলা শুরু করেছে’।
 
সোমবার বিকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের উগ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবি দ্রুত কার্যকরের দাবিতে পৌর শহরের সূতী বিএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে রাতে অনুষ্ঠান সমাপ্তি হয়।
 
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সৈনিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারাও খেলায় নামবেন। শেখ হাসিনা শুধু দেশের সম্পদ নয়, আগামী প্রজন্মের জন্য আইডল। তিনি হেরে গেলে বাংলাদেশ পথ হারাবে। বাংলাদেশের পরিস্থিতি হবে আফগানিস্তানের চেয়েও ভয়াবহ। আমাদের সামনে এই যে মরণপণ খেলা অপেক্ষা করছে সেটার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। সবাইকে মাঠে নেমে খেলতে হবে। আর খেলায় খুনিরা নিশ্চিত হেরে যাবে’।
 
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার প্রমুখ।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা