রাজধানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ইলিয়াস ঢালী (৫১) নামের একজন গাড়িচালক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হারুন উর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইলিয়াসের গ্রামের বাড়ি বরিশাল। তিনি বাড্ডায় আলাতুন্নেসা স্কুল গলিতে পরিবারের সঙ্গে থাকতেন।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হারুন উর রশীদ বলেন, ইলিয়াস ঢালী বেসরকারি কোম্পানিতে গাড়ি চালিয়ে সংসার চালিয়ে আসছিলেন। রোববার রাতে তিনি বাসার বাইরে বাইসাইকেল নিয়ে বের হন। এসময় বাড্ডার প্রগতি সরণির ইউলুপ মোড়ে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
গুরুতর আহত ইলিয়াসকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত তিনটার দিকে সেখানে টার মৃত্যু হয়।
প্রীতি / প্রীতি
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক