ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর পুরস্কার পেলেন সাংবাদিক হৃদয় দেবনাথ 


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০-৮-২০২২ বিকাল ৬:১২

পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন তুলে ধরে জনসচেতনতা তৈরি  করে বৃক্ষ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৯ পেয়েছেন জিটিভি এবং অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডট নেট'র মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক হৃদয় দেবনাথ। 

গত ২৪ জুন ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর জাতীয় পদক-২০১৯ এর বিভিন্ন বিভাগে চূড়ান্ত বিজয়ীদের হাতে নগদ অর্থ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয়। শারীরিক অসুস্থতাজনিত কারণে ঢাকায় আয়োজিত ২৪ জুনের মূল অনুষ্ঠানে যোগ দিতে না পারায় তার পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় বনকর্মকর্তা জনাব মো. তৌফিকুল ইসলাম। 

মঙ্গলবার বিকেলে সিলেট বিভাগীয় বনঅফিসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক হৃদয় দেবনাথ'র হাতে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন সিলেট বিভাগের বনকর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম। এ সময় বিভাগীয় অফিসের সহকারী বন সংরক্ষক জিএম আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সাংবাদিক হৃদয় দেবনাথ দীর্ঘ একযুগ ধরে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জিটিভি ও সারাবাংলা ডট নেট'র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।

পরিবেশ বিপর্যয়ে যখন নষ্ট হচ্ছে বাস্তুসংস্থান, নগরায়ন কিংবা বন উজাড়ের ফলে যখন বন্যপ্রাণি হারাচ্ছে আশ্রয় , মানব সৃষ্ট দুর্যোগে বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্ত হওয়ার পাশাপাশি যখন পাখিরা হারাচ্ছে তার আপন নীড়, তখন প্রকৃতির যোদ্ধা হয়ে এগিয়ে এসেছেন মৌলভীবাজারের তরুণ সাংবাদিক হৃদয়। তার একান্ত চাওয়া সবুজ প্রাণ-প্রকৃতি সুরক্ষিত থাকুক।গণমাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে নিয়মিত কাজ করেন হৃদয়।পরিবেশ ও জীববৈচিত্র্যের সমস্যা সম্ভাবনা নিয়ে অসংখ্য প্রতিবেদন করেছেন,করে যাচ্ছেন তিনি। তার কলম ও ক্যামেরায় উঠে আসে প্রাণ-প্রকৃতি রক্ষার নানা দিক।গণমাধ্যমে তুলে ধরেন পরিবেশের সঙ্গে মানুষের বেঁচে থাকার সম্পর্কের কথা। তার প্রতিবেদনে রক্ষা পেয়েছে হাজারো পাখি ও বন্যপ্রাণীর প্রাণ। যাদের কারণে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য ক্ষতির মুখে পরে তাদের বিরুদ্ধেই তিনি কলম ধরেন নির্ভয়ে। 

তার কলমে নানান সময়ে ওঠে এসেছে প্রকৃতি বিনষ্টকারী প্রভাবশালী রাজনৈতিক দলের ক্ষমতাসীন নেতা থেকে শুরু করে অনিয়মের সাথে জড়িত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নানান দুর্নীতি।ধারাবাহিক এসব প্রতিবেদন প্রচার ও প্রকাশের পর চাকরি হারানো থেকে শুরু করে শাস্তিমূলক বদলি হয়েছে বন বিভাগের প্রভাবশালী একাধিক কর্মকর্তা ও কর্মচারী। 

প্রাণ-প্রকৃতি রক্ষায় একদল তরুণকে সাথে নিয়ে ২০১৬ সালের ১লা মার্চ সাংবাদিক হৃদয় গড়ে তুলেছেন জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সাংবাদিক হৃদয়ের নেতৃত্বে সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা ইতোমধ্যে শিকারিদের কাছ থেকে কয়েক'শ পাখি উদ্ধারসহ প্রাণ-প্রকৃতি রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যা প্রকৃতিপ্রেমীদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে। শুধু বিপন্ন পাখিই নয় তাদের উদ্ধারের তালিকায় রয়েছে বানর,বিরল প্রজাতির লজ্জাবতী বানর,বিভিন্ন প্রজাতির বক পাখি, মেছো বাঘ ছাড়াও রয়েছে বন্য খরগোশ।

ধারাবাহিক এমন কার্যক্রমের জন্য স্বল্প সময়েই পরিবেশ ও প্রাণীপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে সংগঠনের সাথে সম্পৃক্ত সকল তরুণ স্বেচ্ছাসেবী। শুধু পাখি ও বন্যপ্রাণী উদ্ধারই নয় মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে বন্যপ্রাণী রক্ষায় লিফলেট বিতরণ, উঠান বৈঠক এবং পাখি শিকার বন্ধে চিহ্নিত পাখি শিকারিদের বাড়িতে খাদ্য সহায়তা নগদ অর্থ ,এবং শীত মৌসুমে হাইল-হাওর অঞ্চলে বসবাসরত দরিদ্র মৎসজীবি সম্প্রদায়ের মাঝে ধারাবাহিক খাদ্য সহায়তা,শীত বস্ত্র  বিতরণ করে আসছে সংগঠনটি।

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক হৃদয় বলেন, মানব সভ্যতা টিকে থাকতে হলে প্রাণ-প্রকৃতি টিকিয়ে রাখার কোনো বিকল্প নেই। মানুষ এখন অনেক সচেতন হয়েছে যার ফলে এখন আর আগের মতো রাস্তা ঘাটে,রেস্টুরেন্টে প্রকাশ্যে পাখি ও বন্যপ্রাণী বিক্রির দৃশ্য দেখা যায় না। পরিবেশে ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি তার প্রতিষ্ঠা করা সংগঠনের পক্ষ থেকে অব্যাহত রয়েছে বলেও জানান সাংবাদিক হৃদয় দেবনাথ । শুধু পাখি বন্যপ্রাণীই নয় 'জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন'র তরুণ স্বেচ্ছাসেবীরা ধারাবাহিক বৃক্ষ রোপন করে যাচ্ছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীসহ বিশেষ দিনগুলোতে সংগঠনের সকল সদস্যদের নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিক বৃক্ষ রোপন কর্মসূচিও পালন করছেন।কাজের স্বীকৃতিস্বরূপ এর আগেও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বৃক্ষরোপণ ও সংরক্ষণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৮ সম্মানেও ভূষিত হন সাংবাদিক হৃদয়।

তিনি বলেন, ‘প্রতিটি প্রাণি আমাদের প্রাকৃতিক পরিবেশ ও বাস্তুসংস্থানের  গুরুত্বপূর্ণ অংশ।প্রাণ ও প্রকৃতি আঁকড়েই টিকে আছে আমাদের মানবসভ্যতা। তাই এগুলো রক্ষা করা মানে আমাদের নিজ সভ্যতা রক্ষা করা। প্রাণ ও প্রকৃতি রক্ষায় একটু হলেও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

 

প্রীতি / প্রীতি

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২

বগুড়ায় নারীর সাথে আপত্তিকর ছবি তুলে অটোচালকের টাকা ছিনতাই

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন