তানোরের ‘মুকুল’জেলা পরিষদ নির্বাচনে সদস্যপদে দোয়া ও সমর্থন চাই
আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সদস্যপদে প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন চেয়ে ফেসবুকে স্ট্যাটার্স দিয়েছেন মোমিনুল ইসলাম মুকুল। তিনি তানোর আওয়ামী লীগের একজন কর্মীবান্ধব নেতা।
এছাড়াও তানোর পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন তিনি। বাড়ি পৌরসদরের গুবিরপাড়া মহল্লায়। তাঁর বাবার নাম মৃত সেকেন্দার আলী। মুকুল মঙ্গলবার তাঁর ফেসবুক আইডিতে এমন দোয়া ও সমর্থন চেয়ে পোস্ট দেন। এতে তাঁকে অনেকে সমর্থন জানিয়েছেন।
তিনি বলেন, জেলা পরিষদ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নানা ধরনের উন্নয়নমুলক কাজ করা হয়। সেদিক, থেকে আমাদের এলাকা অনেকটায় বঞ্চিত। আমি চাই এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে। সেই বাসনা থেকেই এই নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
তিনি আরো বলেন, জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হন। আমি প্রার্থী হলে এলাকার উন্নয়নে এই উপজেলার জনপ্রতিনিধিরা আমাকে ভোট দেবেন বলে আমি আশাবাদী। আমি সব সময় মানুষের উপকারে কাজ করি। এছাড়াও এলাকার জনপ্রতিনিধিদের সাথে পাশে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। দলমত নির্বিশেষে অধিকাংশ জনপ্রতিনিধির সমর্থন ও দোয়া পাবো বলে আমি মনে করি।
তাঁর সেই বাসনা প্রকাশে দোয়া করে সমর্থন জানিয়েছেন, তানোর উপজেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি ও দলিল লেখক দেলোয়ার হোসেন, মজিবুর রহমান ও বেলাল উদ্দিন ছাড়াও বিপুল সংখ্যক সমর্থকবৃন্দ।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied