বয়লার পরিচারকদের সনদ পূর্বাবস্থায় বহাল রেখে হাইকোর্টের রুল জারী
বাংলাদেশ বয়লার আইন ২০২২ এর ধারা (১২) চ্যালেঞ্জ করে ৫৪ জন বয়লার অপারেটর ২২ আগষ্ট ২০২২ ইং তারিখে মহামান্য হাইকোর্টে রীট পিটিশন দায়ের করে। যাহার রীট পিটিশন নং-১০২৪৩/২০২২। গত মঙ্গলবার ৩০ আগষ্ট ২০২২ ইং তারিখে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি জনাব জাফর আহমেদ ও জনাব আক্তারুজ্জামান উক্ত রীটের শুনানী শেষে, কেন উক্ত আইন বেআইনী ঘোষণা করা হবেনা মর্মে সরকারের প্রতি রুল নিশি জারী করে। সাথে সাথে বিদ্যমান আবেদনকারীদের বয়লার সনদ যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও নতুন আইনে বয়লার লাইসেন্স প্রথম, ২য় ও তৃতীয় তিনটি গ্রেড করা হয়, পূর্বের প্রথম শ্রেণীর সনদকারীদের ২য় গ্রেডে এবং ২য় শ্রেণীকে ৩য় গ্রেডে আনিত করা হয়। রীটে সরকারের আইন সচিব ও চীফ বয়লার ইন্সপেক্টরকে বিবাদী করা হয়। হাইকোর্টে আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন, সুপ্রীমকোর্ট বারের সাবেক সহ-সম্পাদক এডভোকেট সাইফুর রহমান, সরকারের পক্ষে উপস্থিত ছিলেন ডিএজি ব্যারিস্টার নওরোজ মোঃ রাসেল চৌধুরী।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ