ঢাকা বুধবার, ৪ মার্চ, ২০২৬

প্রবাসে অনাহারে বাঘার ৪ শ্রমিক, প্রতারণার অভিযোগ ইব্রাহিম-স্বপ্নার বিরুদ্ধে


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২২ বিকাল ৫:৫৭
রাজশাহীর বাঘা উপজেলার ৪ শ্রমিক ভাগ্যের চাকা ঘোরাতে পাড়ি জমান সৌদি আরবে। নিজেদের শেষ সম্বলটুকু একই এলাকার প্রবাসী ইব্রাহিম-স্বপ্না দম্পত্তির হাতে তুলে দিয়েও কাজ না পেয়ে প্রবাসে অনাহারে মানবেতর জীবনযাপন করছেন তারা। 
 
তবে এ বিষয়ে কোনো ধরনের দায়বদ্ধতা বা বিষয়টি গুরুত্বসহকারে না দেখে বরং তাদের সাথে প্রতারণা করছে প্রবাসী ইব্রাহিম-স্বপ্না দম্পত্তি; এমনি অভিযোগ ভুক্তভোগীদের পরিবারের।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ভালো কোম্পানিতে এসি রুমে কাজ, মাসিক বেতন ৭০-৮০ হাজার টাকা, সৌদিতে পৌঁছানোসহ এক বছরের আকামা। এই প্রতিশ্রুতিতে প্রত্যেকের থেকে চার লাখ টাকা করে নেয় প্রবাসী ইব্রাহিম-স্বপ্না দম্পত্তি। কিন্তু পরে আরো এক লাখ টাকার দাবি করে তারা । মোট ১৫ লাখ টাকা নেয় তিনজনের কাছ থেকে এবং অপরজনের কাছ থেকে ৫ লাখ টাকার পরিবর্তে ৫ কাঠা জমি (বসতভিটা) নিজের নামে রেজিস্ট্রি করে নেয় ইব্রাহিমের স্ত্রী স্বপ্না বেগম। এরপর তাদের পাঠানো হয় সৌদিতে। কিন্তু আকামা ছাড়াই বিভিন্ন কোম্পানিতে চোরের মতো চার মাস কাজ করিয়ে এক মাসের বেতন দেয়া হয় তাদের। এমতাবস্থায় তারা খেয়ে না খেয়ে প্রায় এক মাস যাবৎ গৃহবন্দি অবস্থায় আছে একটি রুমের মধ্যে। 
 
যারা প্রবাসে মানবেতর জীবনযাপন করছেন তারা হলেন- বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হেদাতীপাড়া গ্রামের আব্দুল মজিত এর ছেলে সোহেল আলী, সয়েন উদ্দিনের ছেলে হাকিবুল ইসলাম, আবুল কালামের ছেলে আসাদুল ইসলাম ও তহির উদ্দিনের ছেলে ফয়েজ উদ্দিন। 
 
এ বিষয়ে ফয়েজ জানান, ৫ লাখ টাকার দিতে না পেরে ৫ কাঠা জমি স্বপ্নার নামে লিখে দিয়েছে সে। এবং আরও এক লাখ টাকা তাদের অন্যান্য খরচ হয়েছে। ৬ লাখ টাকা খরচ করে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে বিদেশে এসেছি ৪ মাস যাবৎ। দেশে মা হারা দুই ছেলে (শিশু সন্তান) কে ছোট ভাইয়ের স্ত্রীর কাছে রেখে এসেছি। তবে আমি এখনো কোন কাজ পাইনি। কাজ নেই, বেতন নেই, রুম থেকে বের হতে পারিনা, এক বেলা খেয়ে আছি ১ মাস যাবৎ। বিষয়টা বারবার ইব্রাহিম কে জানালে সে কোন গুরুত্বই দিচ্ছেনা আমাদের কথায়। আমরা এখানে বিপদের মধ্যে আছি। 
 
সোহেল, আসাদুল ও হাকিবুল এর পরিবারের লোকজন জানান, বিভিন্ন স্থান থেকে ধার দেনা ও কয়েকটি সমিতি থেকে ঋণ নিয়ে বিদেশ গেছেন তারা। ৫ মাসে মাত্র ১ মাসের বেতন পেয়েছে। এখন কোন কাজ নেই। এমনকি বাহিরে বের হতেও পারছেনা তারা। গত ৫ দিনে খাবারের জন্য মাত্র ১০০ টাকা দিয়েছে তাদের। বারবার বলার পরেও আকামা করে দিচ্ছে না ইব্রাহিম। বাড়িতে প্রতিনিয়ত পাওনাদারেরা টাকা চাইতে আসছে।
 
তারা আরো জানান, বিষয়টি ইব্রাহিমের স্ত্রীকে বললে সে খারাপ ব্যবহার করছে। এলাকার বিভিন্ন গণ্যমান্য লোকজনদের কাছে জানিয়েও কোন লাভ হচ্ছে না। আমরা সবাই ইব্রাহিমের বড় ভাই প্রভাষক আবু তাহেরের হাত দিয়ে টাকাগুলো স্বপ্নাকে দিয়েছিলাম। এছাড়াও এলাকার সবাই জানে লেনদেনের বিষয়ে। তারপরও স্বপ্না এখন বলে টাকা নেয়ার প্রমাণ কী? যা ইচ্ছে করতে পারিস। আরো অনেক কথা। ইব্রাহিম ও স্বপ্নার কারণে আমরা ৪টি পরিবার এখন ধ্বংসের দিকে। একই এলাকায় মানুষ হয়ে তারা আমাদের সঙ্গে এমন প্রতারণা করবে কখনই ভাবতে পারিনি। আমরা এর সঠিক বিচার চাই।
 
এ ব্যাপারে স্বপ্না বেগম বলেন, আমার স্বামী প্রতিনিয়ত তাদের খোঁজখবর রাখছে। নিজের থেকে খাবার জন্য ওদের ৭০০ রিয়েল দিয়েছে সে। এরা চারজন একজোট হয়ে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে তাদের ৬ মাসের আকামা করে দেয়া হয়েছিল। নতুনভাবে আকামা করতে সময় এবং কিছু নিয়মের বিষয়। তাড়াহুড়া করলে হয় বলেন? তারপরও তাদের কাজের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। 
 
তিনি অভিযোগ করে আরো বলেন, সোহেলের ভাই মিঠুন আমার সঙ্গে খুব খারাপ আচরণ করছে (অসভ্য ভাষায় গালিগালাজ)। আমি এবং আমার মেয়ে বাসা থেকে বের হতে পারি না তার ভয়ে। এরপরও তাদের সহায়তা করার জন্য আমার স্বামীকে বলেছি।  
 
এ বিষয়ে এসআই জয়দেব কুমার সরকার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। আজ বুধবার (৩১ আগস্ট) প্রবাসী ইব্রাহিমের বাসায় গিয়ে তার স্ত্রী স্বপ্নাকে বিষয়টি খুব দ্রুত সমাধানের বিষয়ে বলে এসেছি।

এমএসএম / জামান

শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস

৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমানা

সমবায়ের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, কাউনিয়ায় বার্ষিক সভা অনুষ্ঠিত

রাজস্থলী বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতন এর বার্ষিক সঙ্গীত সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত

শিবচরের পাঁচ্চর বাজারে অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

রাণীশংকৈলে ৩দিন ব্যাপি কৃষি-প্রযুক্তি মেলা

বটিয়াঘাটা সালেহা হত্যা মামলার পলাতক আসামি সিজার গ্রেফতার

মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন

শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'চেষ্টা'র উদ্যোগে দুই গৃহহীন নারী পেলেন বাড়ি

নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচন

নন্দীগ্রামে মাদক ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার ৭