ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

১ সেপ্টেম্বর থেকে গাজীপুরের ৯৪ স্পটে বিক্রি হবে ওএমএসের চাল-আটা


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩১-৮-২০২২ বিকাল ৬:২
১ সেপ্টেম্বর থেকে গাজীপুরে এবার ৯৪টি স্পটে ওএমএসের চাল-আটা বিক্রি করা হবে। বুধবার (৩১ আগস্ট) বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের মিলনায়তন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন। 
 
সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাসরিন পারভিন, গাজীপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুল আলম খান ও জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও ইলেক্ট্রনিকস মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  
 
জেলা প্রশাসক জানান, গাজীপুর মহানগরে ৪০টি, কালিয়াকৈর উপজেলায় ২০টি, শ্রীপুরে ২০টি, কাপাসিয়া উপজেলায় ২টি, কালীগঞ্জে ১২ টি কেন্দ্রে প্রতিদিন ১৮৮টন চাল ও ২৭.৫০০টন আটা বিক্রি করা হবে। এবার প্রতি ডিলারকে দৈনিক ২ মেক্ট্রিক টন চাল ও ১/২ টন আটা বিক্রির জন্য বরাদ্দ দেয়া হয়েছে। ডিলাররা মাথা পিছু ৫ কেজি চাল এবং ৩ কেজি আটা ভোক্তাদের কাছে মাসে দুইবার বিক্রি করবে। চাল প্রতি কেজি ৩০টাকা এবং প্রতি কেজি আটা ১৮ টাকায় বিক্রয় করতে হবে। প্রতিমাসে ২২ কার্যদিবস ৯৪ জন ডিলার গাজীপুরের ৯৪টি স্পটে এসব চাল ও আটা বিক্রয় করবে। এছাড়া টিসিবি’র কার্ডধারীরাও তাদের কার্ড দিয়ে ১০ কেজি করে মাসে দুই বার ৩০টাকা দরের চাল কিনতে পারবেন। 

এমএসএম / জামান

সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ