ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

যশোর মনিরামপুরে বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল যুক্ত রুপালি বিড়ি জব্দ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ১১:১২

যশোর মনিরামপুরে দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ এড়িয়ে জাল ব্যান্ডরোলযুক্ত রুপালি বিড়ি বাজারজাত করে আসছে একটু অসাধু চক্র। বুধবার (৩১ আগস্ট) যশোরের মনিরামপুর উপজেলার কোমলপুর গ্রামের মনিরুল ইসলামের বাড়ির গুদামে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোলযুক্ত রুপালি বিড়ি জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনিরুল ইসলামের বাড়ির গুদামে অভিযান চালায় মনিরামপুর উপজেলা প্রশাসন। মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে গ্রামের নির্জন এলাকার এই বাড়ির একটি কক্ষে ২১ বস্তায় মোট ৮ লাখ ৪০ হাজার পিস জাল ব্যান্ডরোলযুক্ত নকল বিড়ি জব্দ করা হয়। এ সময় নকল বিড়ি তৈরিকারক প্রতিষ্ঠানের মালিক মনিরামপুর উপজেলার ঘিবা গ্রামের জাকির হোসেন পলাতক ছিলেন। তবে বিড়ি প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল আলিম উপস্থিত ছিলেন।

নকল বিড়ি মজুদ রাখার অপরাধে ম্যানেজার আব্দুল আলিমকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পরবর্তীতে নকল বিড়ি বাজারজাত করতে পারবে না মর্মে মুচলেকা নেয়া হয়।

অভিযান পরিচালনাকালে মনিরামপুর থানার এসআই প্রসেনজিৎ, এসআই পারভেজ ও পেশকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে জব্দকৃত নকল রুপালি বিড়ি ধ্বংস না করে গুদামে রেখে দেয়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয়রা। আর স্থানীয় বিড়ি ব্যবসায়ীরা অভিযোগ করছেন, জাল ব্যান্ডরোলযুক্ত রুপালি বিড়ি বাজারজাতকরণে কাস্টমস কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে। নকল বিড়ি জব্দ করার পরও ধ্বংস না করায় তারা এমনটি ধারণা করছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক  বিড়ি ব্যবসায়ী।

এমএসএম / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত