ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

স্বামীর কিডনি বিক্রির টাকায় স্ত্রীর বিয়ে


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ১১:৪৯

সাতক্ষীরায় স্বামীর কিডনি বিক্রির টাকা হাতে পেয়ে অন্যত্র বিয়ে করলেন স্ত্রী। এ ঘটনা জানার পর আত্মহত্যা করলেন স্বামী।কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বুধবার দুপুরে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সাতক্ষীরা সদর উপজেলার আইচপাড়া গ্রামের মৃত লতিফ সরদারের ছেলে আতাউর রহমান (৪০)। অভিযুক্ত নারী উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে রুবিনা খাতুন।

নিহতের মা জাহানারা খাতুন জানান, তার ছেলে প্রথম স্ত্রী ও দুই সন্তান রেখে গোপনে রুবিনা খাতুনকে বিয়ে করে। কিছুদিন পর ভারতে গিয়ে একটি কিডনি বিক্রি করে প্রায় তিন লাখ টাকা ছোট স্ত্রী রুবিনাকে দেয়। ওই টাকা পাওয়ার পর রুবিনা আতাউর রহমানকে তালাক দিয়ে অন্য একটি ছেলেকে গোপনে বিয়ে করে। এ খবর শোনার পর বিষ খেয়ে মারা যায় আতাউর রহমান।

নিহতের শাশুড়ি মর্জিনা খাতুন বলেন, আতাউর অন্য স্থান থেকে বিষ খেয়ে বাড়ির উঠানে এসে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম বলেন, আমার ইউনিয়নে একজন বিষপানে মারা গেছেন, খবরটি শুনেছি। এ সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, আতাউর নিজের কিডনি বিক্রি করে ওই টাকা দিয়েছিলেন ছোট স্ত্রী রুবিনাকে। তবে রুবিনা খাতুন গোপনে অন্য একটি ছেলেকে বিয়ে করায় অভিমানে বিষপান করে মারা গেছেন আতাউর। ইতোমধ্যে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এমএসএম / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত