কয়রায় পরিবেশ বিপর্যয় রোধ শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসৃূচি অনুষ্ঠিত
‘খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করুন’ প্রতিপাদ্যে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন কয়রা উপজেলা শাখার উদ্যোগে কয়রার পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও কেক কেটে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসহ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় কয়রা থানা কমপ্লেক্সে কয়রা উপজেলা সবুজ আন্দোলনের সমন্বয়করী ও কয়রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওবায়দুল কবির সম্রাটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম)।
এ সময় তিনি বলেন, প্রকৃতির বিরূপ আচরণে বাংলাদেশ আজ দুর্যোগকবলিত। শীতকালে অতিরিক্ত শীত এবং গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রা ও খরা ইত্যাদির কারণে দেশের জনজীবন আজ বিপর্যস্ত। পরিবেশ বিপর্যয় রোধে কয়রা সবুজ আন্দোলনের কাজ প্রশংসার দাবিদার। সবুজ আন্দোলনের মতো সকলকে পরিবেশ বিপর্যয় রোধে নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশকে বাঁচাতে হবে।
সভাপতির বক্তব্যে ওবায়দুল কবির সম্রাট বলেন, সবুজ আন্দোলন দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় নিয়ে কাজ করছে দেশব্যাপী। ইতোমধ্যে সারাদেশে ধারাবাহিকভাবে সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হচ্ছে।
তিনি বলেন, নানা কারণে দিন দিন পরিবেশ দূষিত হচ্ছে। তাই উপকূলীয় ভাঙনকবলিত এই অঞ্চলের পরিবেশের বিপর্যয় রোধে কয়রাকে সবুজায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে কয়রা থানা চত্বর ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওসি (তদন্ত) ইব্রাহিম আলী, কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খয়রুল আলম, বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলী, কয়রা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সবুজ আন্দোলনের রবিক হাসান, ফারুক আজম, শেখ শামসুজ্জামান, নজরুল ইসলাম গাজী, অ্যাড. আবু বক্কর সিদ্দিক, আল আমিন ইসলাম, রেজা আহম্মেদ, তুহিন, শুভ মণ্ডল, ফয়সাল হোসেন, রাসেল রানা প্রমুখ।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’