ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় আগুনে পুড়ল ৫ দোকান


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ২:২২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ৫টি ব্যাবসায় প্রতিষ্ঠান। বুধবার (৩১ আগস্ট)  রাত ১২.৩০ মিনিটে উপজেলার মনোসাবাড়ী বাসস্ট্যান্ড বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ব্যাবসায়ীরা দোকান বন্ধ করে চলে যাওয়ার  পরেই পনির বখতিয়ার এর মুদির দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপরে প্বার্শবর্তী সেলিম মিয়া, ফরিদ আহমেদ, রিয়াজুল ইসলাম, হারুন উর রশিদ এর  দোকানে মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগীতায় ১.৪৫ মিনিট   প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ে দোকানে থাকা মালামাল পুড়ে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা দাবি করেন।

এই বিষয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: নজরুল ইসলাম জানায়, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি।

এমএসএম / জামান

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা