ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কম বৃষ্টিতে আগাম শীতকালীন সবজী চাষে সফল চাষিরা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ২:৫৮
রাজশাহীর বিভিন্ন এলাকায় চলতি মুওসুমে বৃষ্টি কম হওয়ায় শ্রাবণ মাসের শুরু থেকে আগাম শীতকালীন বিভিন্ন সবজি চাষ করে সফলতার মুখ দেখছেন অনেক কৃষক। ভালো ফলনের পাশাপাশি চলতি মুওসুমে দামও ভালো পাচ্ছেন কৃষকরা। তবে বৃষ্টিপাত না হওয়ায় চলতি মৌসুমে শীত কালীন সবজি চাষে কিছুটা বাড়তি সফলতা পেয়েছে। কারন ভারি বর্ষণে সবজি চারা নষ্ট হয়।
 
এক্ষেত্রে কৃষকরা জানান, সেচ খরচ কিছুটা বেড়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় রাজশাহীর বিভিন্ন উপজেলায় শীতকালীন শাক-সবজির বাম্পার ফলন হয়েছে। আগাম শীতকালীন সকল সবজি বাজারে দাম আশানুরুপ পাওয়ায় দারুন খুশি সবজি চাষিগণ। জেলার উৎপাদিত শাক-সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন সরবরাহ করে থাকেন পাইকারি সবজি পাইকাররা। সবজি উৎপাদিত বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সবজি চাষিরা ভিষণ ব্যস্ত সময় পার করছেন ।
 
প্রতিদিন ভোর হতে-সন্ধ্যা অবধি সবজি ক্ষেতে নির্লস পরিশ্রম করে সবজি যত্ন ও বাজারজাত করার জন্য ফসল সংগ্রহ করছেন। সংগ্রহকৃত সবজি প্রক্রিয়া শেষে সেগুলো ভ্যান ও মিনি পিকআপ যোগে বাজারে নেওয়া হচ্ছে। শীতের আগাম সবজির এ মৌসুমে লাউ, বেগুন, করলা, শিম, মুলা, লাল শাক, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, শাক, ধনে ও মুলা শাকসহ বিভিন্ন শাক-সবজির চাষ করা হয়েছে। মোহনপুর উপজেলার কেশরহাটের পাইকার এরশাদ আলী বলেন, কাঁচা বাজারে কৃষকদের উৎপাদিত সবজি বেশি বিক্রি হচ্ছে।
 
তানোর গোল্লাপাড়া বাজার উপজেলার বড়গাছী রামচন্দ্রপুর, নওহাটা, হুজরীপাড়া, দর্শনপাড়া, দামকুড়া, পারিলা, কাটাখালী, হরিয়ান এলাকাসহ বিভিন্ন গ্রামে সবচেয়ে বেবি সবজি উৎপাদন করেন কৃষকরা। তাদের উৎপাদিত ফসল কাটালী বাজার, নওহাটা, রাজশাহীর বিভিন্ন আড়তে বিক্রি করে থাকে। এবং জেলা থেকে ব্যবসায়ীরা এ হাট থেকে পাইকারি দরে সবজি ক্রয় করে দেশের বিভিন্ন শহরে সরবরাহ করে থাকে। ঘাসিগ্রম গ্ৰামের কৃষক আলমাস বলেন, ফসলের খেতজুড়ে এখন শীতকালীন শাক-সবজির সমারোহ। বাজারে দামও ভালো পাচ্ছেন কৃষকেরা।
 
তাই দিন দিন বেকার যুবকেরা সবজি চাষে আগ্রহী হচ্ছেন। কেশরহাট পৌরসভার মেয়র মোঃ শহিদুজ্জামান শহিদ জানান, জেলার মধ্যে মোহনপুর উপজেলার মাটি উর্বর। ফলে কৃষি নির্ভরশীল আমাদের এলাকার কয়েকটি গ্রামে ব্যপকহারে বিভিন্ন শাক উৎপাদন করে অনেক বেকার যুবকরা আত্ননির্ভশীল হয়েছেন। তিনি আরো বলেন, অল্প সময়ে সবজি চাষে লাভের সুযোগ থাকায় চাকরির পেছনে না ছুটে অনেক শিক্ষিত বেকার ছেলেরা সবজি চাষ করে সাবলম্বি হওয়ার পরারমর্শ প্রদান করেন।
 
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. উম্মে ছালমা বলছেন, লাভজনক হওয়ায় সবজি চাষে ঝুঁকছেন রাজশাহীর অনেক চাষিরা। অনুকূল আবহাওয়ায় ফলনও মিলেছে আশানুরূপ। বাজারে মিলছে ভালো দাম। এসব কারণেই সবজি উৎপাদন বাড়ছে রাজশাহী জুড়ে। তিনি আরো জানান, ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি বিভাগের পক্ষ হতে কৃষকদের পরামর্শসহ সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত