মোংলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাগেরহাটের মোংলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দলটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের মাদ্রাসা রোডে বিএনপির এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে পৌর বিএনপি।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলীর বাসভবনে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কেক কাটেন বিএনপি নেতা জুলফিকার আলী। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে সরকারসহ বিভিন্ন মহলের দায়েরকৃত সকল মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বক্তারা আরো বলেন, ২৯ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে পুলিশ তিন নেতাকর্মীকে আটকসহ ৪৩ জনের নামে বিস্ফোরক আইনে নাশকতার মামলা দায়ের করেছে। এ মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিও জানাচ্ছি। এছাড়া অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান