বিজ্ঞান জাদুঘরের সহায়তায় বগুড়ায় বিজ্ঞান মেলা
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় বগুড়ায় নবীন ও ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে আজ বগুড়া সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে বগুড়া শহরের অনেক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তৃতা প্রদানকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবনসমূহ বাস্তব জীবনে প্রয়োগ করে নাগরিকদের জীবনমান উন্নয়ন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও নানামাত্রিক অপরাধ দমন নিশ্চিত করতে
হবে।
বিশেষ করে ড্রোন প্রযুক্তির মাধ্যমে কৃষিজমি ধ্বংস করে বালু উত্তোলন, নদী দূষণ ও প্রাকৃতিক সম্পদ ধ্বংসের ঘটনা তাৎক্ষনিকভাবে উদ্ঘাটন করতে হবে। এসব প্রযুক্তি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে অত্যন্ত সহায়ক। বিজ্ঞান জাদুঘর দেশব্যাপী বিজ্ঞান ক্লাবগুলোকে নিরবচ্ছিন্ন আর্থিক ও বৈষয়িক সহায়তা প্রদান করছে।
মুখস্ত বিদ্যার বিজ্ঞান শিক্ষা থেকে শিক্ষার্থীদের বেরিয়ে আসতে হবে, মহান স্রষ্টা আল্লাহ্-তায়ালা প্রদত্ত মানুষের সৃজনশীলতাকে উদ্ভাবনী কাজে লাগাতে হবে। প্রান্তিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে এবং গ্রামে-গঞ্জে সুপ্ত মেধার বিকাশ ঘটাতে এগিয়ে আসতে হবে।
এ প্রতিযোগিতায় ২২ ইভেন্টে বিভিন্ন প্রদর্শনী ও বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করা হয়।
প্রীতি / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত